×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষকের ‘মেয়েদের ভাল্লাগে না’, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৬:৪৭:৪৬
শিক্ষকের ‘মেয়েদের ভাল্লাগে না’, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক : সিলেটে দুই শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে মাদরাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ।বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে আটক করে নগরের শাহপরান (রহ.) থানা পুলিশ। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার ফয়জুল হক সিলেট সদর উপজেলার পীরের বাজার এলাকার একটি মাদরাসাশিক্ষক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই মাদরাসার হিফজ শাখার দুই শিশু শিক্ষার্থীদের বলাৎকার করেছেন।

ওই শিক্ষার্থীদের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বুধবার ফয়জুলকে জৈন্তাপুর থেকে গ্রেপ্তার করে শাহপরান থানা পুলিশ। থানায় নির্যাতনের শিকার শিশুদের পরিবার অভিযোগ জানানোর খবরে ফয়জুল মাদরাসা ছেড়ে পালিয়ে জৈন্তাপুরে চলে যান বলে জানায় পুলিশ। ফয়জুল হকের বাড়িও জৈন্তাপুরে।

শাহপারান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ বলেন, ৮ থেকে ১০ বছরের দুটি শিশুকে বলাৎকারের অভিযোগ ওই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে।

ওই শিশুদের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, শিশু দুটি সম্প্রতি মাদরাসা থেকে বাড়ি চলে আসে এবং আর মাদরাসা যেতে আপত্তি জানায়। অভিভাবকরা মারধর করেও মাদরাসা পাঠাতে পারেননি। এক পর্যায়ে শিশু দুটি অভিভাবদের জানায়, প্রতি রাতে হুজুরের ঘরে যেতে হয়। না গেলে মারেন। আর ঘরে গেলে খারাপ কাজ করেন।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়জুল হক বলাৎকারের কথা স্বীকার করেছেন জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বলাৎকারের কথা উনি স্বীকার করেছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম, শিশুদের সঙ্গে এসব খারাপ কাজ না করে আরেকটি বিয়ে করেন না কেন, জবাবে ফয়জুল বলেছেন, ‘মেয়েদের আমার ভালো লাগে না’।

ওসি বলেন, মামালায় গ্রেপ্তার দেখিয়ে ফয়জুল হককে আদালতে সোপর্দ করা হয়েছে। আর শিশু দুটিকে মেডিকেল পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে