×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বহুতল ভবনে আগুন

২০২৬ সেপ্টেম্বর ১০ ১১:৪৫:৪৪
ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় এস কে টাওয়ার (এস কে শপিং মল)-এর পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাত তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, সকালের দিকে মহাখালীর ব্রিটিশ টোবাকোর ওই পুরাতন ভবনে হঠাৎ আগুন লাগার খবর মেলে। সংবাদ পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দ্রুত তিনটি অগ্নিনির্বাপক ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে