নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্যে স্পিকারের জবাব
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম ও যাকাত ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজেদের আমল ও চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিয়ে সংসদে নামাজের জন্য দেওয়া বিরতিকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন মুজিবুর রহমান।
মুজিবুর রহমান বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম এবং আল্লাহর প্রতি ঈমান ও আস্থা রাখেন। তিনি দেশে নামাজ কায়েম এবং যাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সংসদে আসর ও মাগরিবের নামাজের জন্য বিরতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব বিরতি যেন সংসদ সদস্যরা নামাজ আদায়ের কাজে ব্যবহার করেন।
নামাজ মানুষের চরিত্র গঠনে ভূমিকা রাখে দাবি করে তিনি বলেন, যারা নিয়মিত নামাজ আদায় করেন, সাধারণ মানুষ তাদের সৎ ও বিশ্বাসযোগ্য হিসেবে দেখেন।
কোরআনের আয়াতের প্রসঙ্গ তুলে মুজিবুর রহমান বলেন, নামাজ কায়েম ও যাকাত আদায়ের নির্দেশ রয়েছে। তার দাবি, দেশে কার্যকরভাবে যাকাত ব্যবস্থা চালু করা গেলে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব কমানো সম্ভব।
তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের উচিত এ বিষয়ে উদ্যোগ নেওয়া। এ জন্য স্পিকারকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে দেশে নামাজ কায়েম ও যাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।সংসদ সদস্যদের নিজেদের ধর্মীয় অনুশীলনের ওপরও গুরুত্ব দেন মুজিবুর রহমান।
তিনি বলেন, শুধু ব্যক্তিগতভাবে নয়, সংসদ সদস্যদেরও নামাজের বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সন্তানদের ছোটবেলা থেকে নামাজের প্রশিক্ষণ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
সংসদ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, একসময় কেউই সংসদে থাকবেন না এবং প্রত্যেককেই মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত হতে হবে।
জামায়াত এমপির বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ধর্ম পালন সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা ও বিশ্বাসের বিষয়। প্রত্যেক ব্যক্তির নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে।
স্পিকার বলেন, ইসলাম মানবতার ধর্ম এবং প্রত্যেকে ধর্মীয় বিধান অনুযায়ী নিজ নিজ ধর্ম পালন করবেন—এটাই স্বাভাবিক।
তিনি আরও বলেন, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করলে পুরস্কার এবং অবহেলা করলে শাস্তির বিষয় রয়েছে। সংসদ সদস্যরা এ বিষয়ে অবগত এবং ধর্মপ্রাণ মানুষ হিসেবে তারা নিজেদের ধর্মীয় দায়িত্ব পালন করবেন বলে আশা করেন তিনি।তবে সংসদ থেকে কোনো নোটিশ জারি করে কাউকে ধর্ম পালনে বাধ্য করা যাবে না বলে স্পষ্ট করেন স্পিকার।
তিনি বলেন, ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতার বিষয় হওয়ায় সংসদীয় স্পিকারের নোটিশ দিয়ে এটি বলবৎ করা সম্ভব নয়।
একই সঙ্গে মুজিবুর রহমানের বক্তব্যের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে স্পিকার বলেন, তার সেন্টিমেন্টকে সম্মান করা হয় এবং সংসদ সদস্যরা আল্লাহর নির্দেশনা মেনে চলার জন্য সচেষ্ট থাকবেন বলে তিনি আশা করেন।
এভাবে সংসদে নামাজ ও যাকাত ব্যবস্থা নিয়ে জামায়াত এমপির দাবির বিপরীতে ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত অধিকারের বিষয়টি তুলে ধরেন স্পিকার।
মুয়াজ/
পাঠকের মতামত:
- নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্যে স্পিকারের জবাব
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত, সংসদে পাস সংশোধনী বিল
- তদন্তের মধ্যেই WHO’র পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল
- পাটওয়ারীর গাড়ির পর এবার আসিফের ফ্ল্যাট বিতর্ক
- ভারতীয় সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর ‘বোল্ড আউট’ জবাব
- সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা
- শ্বেতপত্রের আদলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা: তারেক রহমান
- রুমিন ফারহানার বক্তব্য সরকারি-বিরোধী দলে উত্তেজনা
- বিজিবি ক্যাম্পে হুমকি-হট্টগোল, বিএনপির ৪ নেতাসহ আটক
- বৃহস্পতিবার রাত থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ব্রোকারেজ হাউসে ‘অপ্রয়োজনীয় হয়রানি’ বন্ধ চায় ডিবিএ
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- কারও গায়ে পানি ছুঁড়ে মারলে শাস্তির বিধান
- সমস্যা সৌদি আরবের, যুদ্ধে জড়াবে পাকিস্তান
- হাসিনার সিদ্ধান্তে কলকাতায় হেলালের বাসার গোপন বৈঠক প্রকাশ্যে
- কলকাতায় গিয়ে নতুন বিপদে বাংলাদেশিরা
- ওমানের বড় সুখবর বাংলাদেশিদের জন্য
- সালমান শাহ হত্যা: ডনের আচরণে ‘গুরুত্বপূর্ণ তথ্য’
- আরএমজি শিল্পের দীর্ঘমেয়াদি মূলধনের নতুন দুয়ার শেয়ারবাজার
- হেবা আইন, শরিয়াহ ও জিয়ার সন্তান—এক পোস্টে যা বললেন অধ্যাপক যাকারিয়া
- শিক্ষাগত যোগ্যতা ছাড়াই প্রার্থী হওয়া যাবে? ইসির প্রস্তাবে যা আছে
- অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা
- আওয়ামী লীগ-বিএনপির তুলনা করে যা বললেন সারজিস আলম
- এক ক্লিকেই জানা যাবে বিয়ে-তালাকের তথ্য
- হঠাৎ আগুন বিদ্যুৎমন্ত্রীর বাসায়, জানা গেল কারণ
- সবসময় লোকেশন অন? অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ
- ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ নিয়ে সরকারের নতুন নির্দেশ
- মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
- বিদ্যুৎ বিল থেকে হাসপাতালের খরচ, টাকা দেবে ব্যাংক
- ডিএসইতে দুই প্রতিষ্ঠানের ১২ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- শেয়ার বাইব্যাকের সুযোগ চায় ডিবিএ, কোম্পানি আইনে বড় পরিবর্তনের প্রস্তাব
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর
- ০৯ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৯ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্থিতিশীলতার আগে সংস্কার নয়, বাজার সংশ্লিষ্টদের সতর্কবার্তা
- ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট রেটিংয়ে স্থিতিশীল পূর্বাভাস
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- চা খেতে ডাকলেন বাবা, কুপিয়ে হত্যা করলেন ছেলে
- ভাইভার নম্বর বাড়ছে ৪০০%! নাহিদের ৬ দফা দাবিতে নতুন বিতর্ক
- নিজেকে মিথ্যাবাদী প্রমাণে নিজের সাথেই প্রতিযোগিতা হাসিনার
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি
- এসএসসি ফল পুনর্মূল্যায়নের ফল প্রকাশের সময় জানাল বোর্ড
- মুখে পণ্যের কথা বললেই বিজ্ঞাপন! যেভাবে বুঝে ফেলে আপনার পছন্দ
- জামায়াতের সঙ্গে ছাড় না পেয়ে এনসিপির নতুন চাল
- বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া প্রধানমন্ত্রীর বেতন আরও বাড়ছে
- সুখবর: পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট
- ৫ হাজার কোটি বরাদ্দের পর দুই দিনে ৫৮১ কোটি টাকা উত্তোলন
- ৯ সেপ্টেম্বর আবহাওয়ার পূর্বাভাসে যা বলা হলো
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
জাতীয় এর সর্বশেষ খবর
- নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্যে স্পিকারের জবাব
- তদন্তের মধ্যেই WHO’র পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল
- পাটওয়ারীর গাড়ির পর এবার আসিফের ফ্ল্যাট বিতর্ক
- ভারতীয় সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর ‘বোল্ড আউট’ জবাব













