তদন্তের মধ্যেই WHO’র পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। তার বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশের কর্তৃপক্ষের তদন্তের মধ্যে বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান।
WHO মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ অবিলম্বে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে আর্থিক জালিয়াতি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য উপস্থাপন এবং বাংলাদেশে একটি প্লট বরাদ্দ নেওয়ার মতো অভিযোগ নিয়ে তদন্ত চলছিল। তবে এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন তিনি।
২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে WHO’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ।
তবে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ ওঠে। ২০২৫ সালের মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করে। একই বছরের জুলাইয়ে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। পরে WHO তাকে অবৈতনিক প্রশাসনিক ছুটিতে রাখে।
রয়টার্সের দেখা ৩ জুলাইয়ের একটি চিঠিতে সায়মা ওয়াজেদের আইনজীবীরা WHO’র পক্ষ থেকে তার বিরুদ্ধে উত্থাপিত কয়েকটি অভিযোগের কথা উল্লেখ করেন। এর মধ্যে ছিল চীন সফরকে ঘিরে আর্থিক জালিয়াতি এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য ভুলভাবে উপস্থাপনের অভিযোগ।
চীন সফরসংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে সায়মা ওয়াজেদের আইনজীবীরা জানান, বিষয়টি মূলত তার একজন সহকারী রুটিন বিল দাখিলের সময় করা প্রশাসনিক ভুলের সঙ্গে সম্পর্কিত। সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ছিল ৯০১ ডলার বলে চিঠিতে উল্লেখ করা হয়।
সায়মা ওয়াজেদের পক্ষ থেকে দাবি করা হয়, এটিকে ইচ্ছাকৃত আর্থিক জালিয়াতি হিসেবে দেখানো সঠিক নয়।
তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও অভিযোগ ওঠে। তবে সায়মা ওয়াজেদ দাবি করেছেন, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন।তার বক্তব্য অনুযায়ী, এই যোগ্যতার বিষয়টি WHO মহাপরিচালকের কাছেও আগে থেকেই পরিষ্কার ছিল।
বাংলাদেশে বেআইনিভাবে একটি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছিল বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন সায়মা ওয়াজেদ।
এর জবাবে তিনি দাবি করেন, WHOতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি পেয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত আইনের আওতায় তিনি ওই জমি পাওয়ার বৈধ অধিকারী ছিলেন বলেও দাবি করেন।
পদত্যাগপত্রে WHO মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুসের নেতৃত্ব নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সায়মা ওয়াজেদ।
তিনি অভিযোগ করেন, দায়িত্ব পালনে তাকে ক্রমাগত বাধা দেওয়া হয়েছে। এ কারণে WHOতে তেদ্রোসের নেতৃত্বের ওপর তার আস্থা হারিয়েছে বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন।এ ছাড়া দীর্ঘদিন বেতন না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়েছে বলেও জানান তিনি।
রয়টার্সের প্রতিবেদনে WHO’র অভ্যন্তরীণ দুটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে অপসারণের পরিকল্পনা করছিল সংস্থাটি।
একটি সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১২ অক্টোবর আঞ্চলিক পরিচালকের পদে নতুন মনোনয়ন আহ্বান করা হতে পারে। ডিসেম্বরের মধ্যে আবেদন যাচাই-বাছাই শেষ করে ২০২৭ সালের ২৪ জানুয়ারি নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
WHO’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহামারি বা জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে আঞ্চলিক পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষা ও নীতিমালা বাস্তবায়নে এই পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য দেশগুলোর ভোটে পাঁচ বছর মেয়াদে আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন।
সায়মা ওয়াজেদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করলেও শেষ পর্যন্ত WHO’র আঞ্চলিক পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন। তার পদত্যাগের ফলে এখন ওই পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে যাওয়ার কথা।
তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা নির্ধারণ করবে সংশ্লিষ্ট তদন্ত ও আইনগত প্রক্রিয়া। WHO এবং সায়মা ওয়াজেদের পক্ষ থেকে অভিযোগগুলোর বিষয়ে পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- তদন্তের মধ্যেই WHO’র পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল
- পাটওয়ারীর গাড়ির পর এবার আসিফের ফ্ল্যাট বিতর্ক
- ভারতীয় সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর ‘বোল্ড আউট’ জবাব
- সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা
- শ্বেতপত্রের আদলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা: তারেক রহমান
- রুমিন ফারহানার বক্তব্য সরকারি-বিরোধী দলে উত্তেজনা
- বিজিবি ক্যাম্পে হুমকি-হট্টগোল, বিএনপির ৪ নেতাসহ আটক
- বৃহস্পতিবার রাত থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ব্রোকারেজ হাউসে ‘অপ্রয়োজনীয় হয়রানি’ বন্ধ চায় ডিবিএ
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- কারও গায়ে পানি ছুঁড়ে মারলে শাস্তির বিধান
- সমস্যা সৌদি আরবের, যুদ্ধে জড়াবে পাকিস্তান
- হাসিনার সিদ্ধান্তে কলকাতায় হেলালের বাসার গোপন বৈঠক প্রকাশ্যে
- কলকাতায় গিয়ে নতুন বিপদে বাংলাদেশিরা
- ওমানের বড় সুখবর বাংলাদেশিদের জন্য
- সালমান শাহ হত্যা: ডনের আচরণে ‘গুরুত্বপূর্ণ তথ্য’
- আরএমজি শিল্পের দীর্ঘমেয়াদি মূলধনের নতুন দুয়ার শেয়ারবাজার
- হেবা আইন, শরিয়াহ ও জিয়ার সন্তান—এক পোস্টে যা বললেন অধ্যাপক যাকারিয়া
- শিক্ষাগত যোগ্যতা ছাড়াই প্রার্থী হওয়া যাবে? ইসির প্রস্তাবে যা আছে
- অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা
- আওয়ামী লীগ-বিএনপির তুলনা করে যা বললেন সারজিস আলম
- এক ক্লিকেই জানা যাবে বিয়ে-তালাকের তথ্য
- হঠাৎ আগুন বিদ্যুৎমন্ত্রীর বাসায়, জানা গেল কারণ
- সবসময় লোকেশন অন? অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ
- ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ নিয়ে সরকারের নতুন নির্দেশ
- মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
- বিদ্যুৎ বিল থেকে হাসপাতালের খরচ, টাকা দেবে ব্যাংক
- ডিএসইতে দুই প্রতিষ্ঠানের ১২ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- শেয়ার বাইব্যাকের সুযোগ চায় ডিবিএ, কোম্পানি আইনে বড় পরিবর্তনের প্রস্তাব
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর
- ০৯ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৯ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্থিতিশীলতার আগে সংস্কার নয়, বাজার সংশ্লিষ্টদের সতর্কবার্তা
- ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট রেটিংয়ে স্থিতিশীল পূর্বাভাস
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- চা খেতে ডাকলেন বাবা, কুপিয়ে হত্যা করলেন ছেলে
- ভাইভার নম্বর বাড়ছে ৪০০%! নাহিদের ৬ দফা দাবিতে নতুন বিতর্ক
- নিজেকে মিথ্যাবাদী প্রমাণে নিজের সাথেই প্রতিযোগিতা হাসিনার
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি
- এসএসসি ফল পুনর্মূল্যায়নের ফল প্রকাশের সময় জানাল বোর্ড
- মুখে পণ্যের কথা বললেই বিজ্ঞাপন! যেভাবে বুঝে ফেলে আপনার পছন্দ
- জামায়াতের সঙ্গে ছাড় না পেয়ে এনসিপির নতুন চাল
- বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া প্রধানমন্ত্রীর বেতন আরও বাড়ছে
- সুখবর: পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট
- ৫ হাজার কোটি বরাদ্দের পর দুই দিনে ৫৮১ কোটি টাকা উত্তোলন
- ৯ সেপ্টেম্বর আবহাওয়ার পূর্বাভাসে যা বলা হলো
- হাসিনাকে ‘ফেরাঊন’ মানে আওয়ামী কর্মীরা (ভিডিওসহ )
- তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারতের মুখে নতুন বার্তা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- তদন্তের মধ্যেই WHO’র পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল
- পাটওয়ারীর গাড়ির পর এবার আসিফের ফ্ল্যাট বিতর্ক
- ভারতীয় সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর ‘বোল্ড আউট’ জবাব













