বাতিল হবে ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা
নিজস্ব প্রতিবেদক : দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও উৎসব ভাতার ব্যবস্থা করেছে সরকার। একই সঙ্গে নির্দিষ্ট ৯টি কারণে এই সম্মানি বাতিল হতে পারে।
রোববার (৬ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানি ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে। এতে সম্মানি পাওয়ার যোগ্যতা, অযোগ্যতা এবং বাতিলের কারণগুলো উল্লেখ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, সম্মানি পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। পাশাপাশি উপজেলা কমিটি কর্তৃক নির্বাচিত মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার বা গির্জায় কর্মরত থাকতে হবে। সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত থাকার নিয়োগপত্রও থাকতে হবে।
সরকারের লক্ষ্য হলো ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা জোরদার করা। পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তাঁদের ভূমিকা আরও শক্তিশালী করা।
নীতিমালা অনুযায়ী, নিচের যেকোনো কারণে কোনো ব্যক্তির সম্মানি বাতিল হতে পারে—
নৈতিক স্খলন বা ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে— নৈতিক স্খলনজনিত বা ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে সম্মানি বাতিল হবে।
চাকরিচ্যুত বা স্বেচ্ছায় পদত্যাগ করলে— সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হলে কিংবা নিজে পদত্যাগ করলে সম্মানি বন্ধ হবে।
তথ্য জালিয়াতি প্রমাণিত হলে— সম্মানি পাওয়ার জন্য দেওয়া তথ্যের কোনো অংশ জাল বা ভুয়া প্রমাণিত হলে সুবিধা বাতিল হবে।
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে— রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সম্মানি বাতিল হবে।
সম্মানিভোগীর মৃত্যু হলে— কোনো সম্মানিভোগীর মৃত্যু হলে তাঁর সম্মানি বাতিল বলে গণ্য হবে।
ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত না থাকলে— সংশ্লিষ্ট মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার বা গির্জায় কর্মরত না থাকা অবস্থায় সম্মানিভোগী হিসেবে নির্বাচিত হলে ভাতা বাতিল হবে।
অন্য উৎস থেকে বেতন-ভাতা পেলে— সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ট্রাস্ট, বিদেশি সংস্থা বা উন্নয়ন প্রকল্প থেকে বেতন-ভাতা পেলে এ কর্মসূচির আওতায় সম্মানি পাওয়া যাবে না।
সমাজবিরোধী বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে— সমাজবিরোধী বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সম্মানি বাতিল হবে।
রাজনৈতিক দলের সদস্য হলে— কোনো রাজনৈতিক দলের সদস্য হলে বা সদস্য হিসেবে থাকলে এ কর্মসূচির আওতায় সম্মানি পাওয়ার যোগ্যতা থাকবে না।
মসজিদ: ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা পাবেন। অর্থাৎ একটি মসজিদের জন্য মাসিক মোট বরাদ্দ ১০ হাজার টাকা।
মন্দির: প্রধান পুরোহিত মাসে ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা পাবেন। এ খাতে মাসিক মোট সম্মানি ৮ হাজার টাকা।
বৌদ্ধ বিহার: প্রধান ধর্মগুরু বা বিহার অধ্যক্ষ মাসে ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা পাবেন। মোট মাসিক বরাদ্দ ৮ হাজার টাকা।
গির্জা: প্রধান যাজক মাসে ৫ হাজার টাকা এবং সহকারী যাজক ৩ হাজার টাকা পাবেন। গির্জার জন্যও মাসিক মোট বরাদ্দ ৮ হাজার টাকা।
মাসিক সম্মানির পাশাপাশি ধর্মীয় উৎসব উপলক্ষে এককালীন ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে।
মসজিদে কর্মরত সম্মানিভোগীরা ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ১ হাজার টাকা করে উৎসব ভাতা পাবেন। অন্যদিকে মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জায় কর্মরত সম্মানিভোগীরা যথাক্রমে দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা ও বড়দিন উপলক্ষে ২ হাজার টাকা করে এককালীন উৎসব ভাতা পাবেন।
এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা বৃদ্ধি এবং বিকল্প আয়ের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের ২০২৬ সালের নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ফলে নতুন এই ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য নিয়মিত সম্মানি ও উৎসবভাতার একটি কাঠামো তৈরি হলো।
মুসআব/
পাঠকের মতামত:
- বাতিল হবে ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা
- আবারও খ্রিষ্টান নারীকে বিয়ে করতে যাচ্ছেন হাসিনা পুত্র জয় যা জানা গেল
- আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে হাসিনা জয়ের দ্বন্দ্ব
- অভিনেত্রী বাঁধনের গায়ে হাত, ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা
- ৮ সেপ্টেম্বর সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- আমেরিকার ভিসায় বাংলাদেশিদের নতুন হিসাব
- পাকিস্তানের এক পদক্ষেপেই ভারতের কান্নাকাটি
- শেখ হাসিনার গোপন পরিকল্পনা এবার প্রকাশ্যে
- শেখ সেলিম সভাপতি হতেই ফের আলোচনায় নায়িকা নিপুণ
- বাংলাদেশ সীমান্তে ভয়ংকর কিছু ঘটাচ্ছে ভারত!
- আওয়ামী লীগের নেতৃত্ব বদল, আলোচনায় যেসব নাম
- আজকের নামাজের সময়সূচি
- বাবার কবর থেকে ফেরার পথে ধর্ষণের শিকার মেয়ে, পরে আত্মহত্যা
- রাজধানীর দুই সিটে পাল্টে গেল এনসিপির প্রার্থী তালিকা
- বাজারের অস্থিরতা মোকাবিলায় ডিএসই-ডিবিএর জরুরি বৈঠক
- শেয়ারবাজারে ডেরিভেটিভ চালুর প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে ডিএসইর পরামর্শ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না
- নতুন দায়িত্ব পেলেন শিমুল বিশ্বাস
- প্রাথমিক বিদ্যালয়ে ৩৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
- ওয়ান ইলেভেনের কুশীলবদের ধরতে পুলিশের নতুন অভিযান
- চট্টগ্রাম বোর্ডে ফের ফল জালিয়াতি, তদন্তে নতুন রহস্য
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই নতুন ষড়যন্ত্রের অভিযোগ
- ডিএসই থেকে ২০ অনুমোদিত প্রতিনিধিকে প্রত্যাহার
- সাজ্জাদ বাহিনীর নেপথ্যে তিন প্রভাবশালী এমপির নাম
- ৩০ লাখ শেয়ার উপহার দেয়ার সিদ্ধান্ত
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সূচকের কৃত্রিম উত্থানে কি বাজারের সংকট আড়াল হচ্ছে?
- ব্যবসায়ীদের জন্য সুখবর, ১০ টাকায় পার্সেল পাঠানোর সুবিধা
- কোম্পানির নিজস্ব শেয়ার কেনার সুযোগ চায় বিএসইসি, আসছে বড় পরিবর্তন
- ০৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শুধু আয়-সম্পদ নয়, রিটার্নে জানাতে হবে যেসব খরচের হিসাবও
- পেনশন বাড়বে সর্বোচ্চ ১০০%, নতুন পেনশন কাঠামোয় মিলবে বড় সুবিধা
- জনপ্রতি ঋণ কত টাকার? সংসদে হিসাব দিল সরকার
- বাস্তবে আবারও মা হলেন পরীমনি
- সিফাত হত্যা, সামনে এলো নেহার চাঞ্চল্যকর তথ্য
- সিভিওপিআরএলের কারখানা জরুরি রক্ষণাবেক্ষণে সাময়িক বন্ধ
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- বাজেয়াপ্ত হবে হাসিনার সম্পদ, সম্পদের উত্তরাধিকার হবেন যারা
- বাবা-মায়ের সম্পত্তি নিয়ে বড় পরিবর্তন, সংসদে পাস নতুন বিল
- সংসদে রুমিন ফারহানাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টা জবাব
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম
- প্রবাসীদের পাসপোর্টে বড় পরিবর্তন, ৯ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
- মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে সংসদে উত্তাপ
- কক্সবাজার ভ্রমণের ছবিতে ঝড় তুললেন দীঘি
- কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ, রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
- সামনে আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু—স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সতর্কবার্তা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- বাজেয়াপ্ত হবে হাসিনার সম্পদ, সম্পদের উত্তরাধিকার হবেন যারা
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার













