সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না
নিজস্ব প্রতিবেদক : সম্মিলিত ইসলামী ব্যাংকের কোনো গ্রাহক টাকা উত্তোলনের জন্য শাখায় এসে খালি হাতে ফিরবেন না বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান সিকদার। তিনি বলেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী নগদ অর্থ সরবরাহে সাময়িক কিছুটা সময় লাগতে পারে। তবে গ্রাহকদের টাকা পরিশোধের জন্য ব্যাংক সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
মো. আবেদুর রহমান সিকদার বলেন, ব্যাংকের প্রতিটি শাখার কর্মকর্তা-কর্মচারী হাসিমুখে গ্রাহকদের সেবা দিতে প্রস্তুত রয়েছেন। গ্রাহকদের প্রয়োজন ও চাহিদা বিবেচনায় নিয়ে শাখাগুলোতে নগদ অর্থ সরবরাহ করা হচ্ছে। ফলে টাকা তুলতে এসে কোনো গ্রাহককে খালি হাতে ফিরতে হবে না।
তিনি আরও বলেন, ব্যাংকে নতুন করে হিসাব খোলা এবং আমানত জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গ্রাহকদের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়াকে ব্যাংকের প্রতি আস্থা ফিরে আসার অন্যতম বড় লক্ষণ হিসেবে দেখছেন তারা। গ্রাহকদের আস্থা অটুট রাখতে ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা নিশ্চিত করা হচ্ছে।
খেলাপি ঋণ আদায়ে ‘ওয়ার রুম’
খেলাপি ঋণ পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ব্যাংকটির এমডি বলেন, খেলাপি ঋণ আদায়ের জন্য ‘ওয়ার রুম’ ধারণা চালু করে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমে ব্যাংকের প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারী যুক্ত রয়েছেন।
তিনি জানান, এরই মধ্যে খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে ১০ হাজারের বেশি মামলা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে অনেক ঋণগ্রহীতা ঋণ পুনঃতফসিলের আওতায় আসছেন এবং ঋণ পরিশোধে আগ্রহ দেখাচ্ছেন।
ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মো. আবেদুর রহমান সিকদার বলেন, গ্রাহকদের আস্থা ধরে রাখা এবং ব্যাংক সম্পর্কে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংককে আগের তুলনায় আরও শক্তিশালী অবস্থানে ফিরিয়ে নেওয়ার কাজ চলছে।
আজ থেকে আমানত ফেরত কার্যক্রম
একীভূত পাঁচ ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। গত ১ সেপ্টেম্বর যারা টাকা ফেরতের জন্য আবেদন করেছেন, তাদের অর্থ আজ থেকে ফেরত দেওয়া হচ্ছে।
সোমবার সকালে রাজধানীতে সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা পরিদর্শন করে এমন চিত্র দেখা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী শাখাগুলোতে প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে কিছু গ্রাহককে নির্ধারিত সময়ের আগেই টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
৬ দিনে ৭৫ হাজার আবেদন
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকা সরবরাহ করেছে। গত ১ সেপ্টেম্বর থেকে আমানত ফেরতের আবেদন গ্রহণ শুরু হয়। ছয় দিনে মোট ৭৫ হাজার গ্রাহক আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে গ্রাহকদের চাহিদাকৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৫ কোটি টাকা।
রোববার (৬ সেপ্টেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ৫ হাজার কোটি টাকা ছাড় করে বাংলাদেশ ব্যাংক। আবেদন যাচাই-বাছাই শেষে সোমবার থেকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কথা থাকলেও বাস্তবে এই কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।
এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।
এসএ খান/
পাঠকের মতামত:
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না
- নতুন দায়িত্ব পেলেন শিমুল বিশ্বাস
- প্রাথমিক বিদ্যালয়ে ৩৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
- ওয়ান ইলেভেনের কুশীলবদের ধরতে পুলিশের নতুন অভিযান
- চট্টগ্রাম বোর্ডে ফের ফল জালিয়াতি, তদন্তে নতুন রহস্য
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই নতুন ষড়যন্ত্রের অভিযোগ
- ডিএসই থেকে ২০ অনুমোদিত প্রতিনিধিকে প্রত্যাহার
- সাজ্জাদ বাহিনীর নেপথ্যে তিন প্রভাবশালী এমপির নাম
- ৩০ লাখ শেয়ার উপহার দেয়ার সিদ্ধান্ত
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সূচকের কৃত্রিম উত্থানে কি বাজারের সংকট আড়াল হচ্ছে?
- ব্যবসায়ীদের জন্য সুখবর, ১০ টাকায় পার্সেল পাঠানোর সুবিধা
- কোম্পানির নিজস্ব শেয়ার কেনার সুযোগ চায় বিএসইসি, আসছে বড় পরিবর্তন
- ০৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শুধু আয়-সম্পদ নয়, রিটার্নে জানাতে হবে যেসব খরচের হিসাবও
- পেনশন বাড়বে সর্বোচ্চ ১০০%, নতুন পেনশন কাঠামোয় মিলবে বড় সুবিধা
- জনপ্রতি ঋণ কত টাকার? সংসদে হিসাব দিল সরকার
- বাস্তবে আবারও মা হলেন পরীমনি
- সিফাত হত্যা, সামনে এলো নেহার চাঞ্চল্যকর তথ্য
- সিভিওপিআরএলের কারখানা জরুরি রক্ষণাবেক্ষণে সাময়িক বন্ধ
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- বাজেয়াপ্ত হবে হাসিনার সম্পদ, সম্পদের উত্তরাধিকার হবেন যারা
- বাবা-মায়ের সম্পত্তি নিয়ে বড় পরিবর্তন, সংসদে পাস নতুন বিল
- সংসদে রুমিন ফারহানাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টা জবাব
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম
- প্রবাসীদের পাসপোর্টে বড় পরিবর্তন, ৯ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
- মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে সংসদে উত্তাপ
- কক্সবাজার ভ্রমণের ছবিতে ঝড় তুললেন দীঘি
- কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ, রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
- সামনে আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু—স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সতর্কবার্তা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- সামনে আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু—স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সতর্কবার্তা
- সংকটাপন্ন ন্যাশনাল ব্যাংকের নেতৃত্বে বিতর্কিত এমডি আনার তোড়জোড়
- দুই ঘণ্টা বাড়িতে ছিলেন নেতানিয়াহু? প্রকাশ্যে এলো ভিন্ন তথ্য
- ইসলামী ব্যাংকিংয়ে বড় পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- শুধু শরীর চুলকিয়ে মাসে আয় সাড়ে ১৮ লাখ টাকা!
- জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- স্বচ্ছতা ও ডিজিটাল সেবা বাড়াতে নতুন ওয়েবসাইট বিএসইসির
- সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা ফেরত শুরু কাল, শাখায় ভিড় না করার আহ্বান
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- অবশেষে শাস্তি মওকুফ এনবিআরের ২০ কর্মকর্তার
- ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত, বাড়ল ডলার সীমা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সিকদার ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
- বক্তৃতায় বাজার সংস্কারের কথা, বাস্তবে টানা দরপতন
- বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ি গিয়ে যে কাণ্ড ঘটালেন যুবক
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না
- ডিএসই থেকে ২০ অনুমোদিত প্রতিনিধিকে প্রত্যাহার
- ৩০ লাখ শেয়ার উপহার দেয়ার সিদ্ধান্ত
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সূচকের কৃত্রিম উত্থানে কি বাজারের সংকট আড়াল হচ্ছে?











