×
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বাস্তবে আবারও মা হলেন পরীমনি

২০২৬ সেপ্টেম্বর ০৭ ১১:২৭:৩০
বাস্তবে আবারও মা হলেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক : সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে তার কোলে দেখা যায় এক সদ্যোজাত শিশুকে। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে পরীমনি লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’

পরীমনির এমন পোস্ট প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। তবে কি আবারও মা হলেন এই অভিনেত্রী? নাকি নতুন করে কোনো শিশুকে দত্তক নিয়েছেন তিনি—এমন নানা প্রশ্ন ঘুরছে ভক্ত-অনুরাগীদের মধ্যে।

তবে শিশুটির পরিচয় সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পরীমনি। ফলে ছবিতে থাকা শিশুটি তার তৃতীয় সন্তান কি না, নাকি অন্য কোনো কারণে তাকে কোলে নিয়ে ছবি তুলেছেন—তা নিশ্চিত হওয়া যায়নি।

শিশুদের প্রতি পরীমনির ভালোবাসার কথা তার ভক্তদের অনেকেরই জানা। নিজের সন্তানদের পাশাপাশি অন্য শিশুদের প্রতিও তার আলাদা টান রয়েছে। বিভিন্ন সময় একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। এমনকি একসময় মজা করে ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বলেছিলেন এই অভিনেত্রী।

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য সম্পর্কে থাকাকালে পরীমনির ঘরে আসে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য। পরবর্তীতে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিজের কাছেই রেখে বড় করছেন তিনি।

এরপর একটি কন্যাশিশুকে দত্তক নেন পরীমনি। তার নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে এই দুই সন্তানকে নিয়েই তার পারিবারিক ব্যস্ততা।

অভিনয়ের পাশাপাশি সন্তানদের জন্যও সময় দেন পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করতে দেখা যায় তাকে।

সোমবার সকালে প্রকাশিত ছবিতে পরীমনিকে গাড়ির ভেতরে রোদচশমা পরা অবস্থায় দেখা যায়। তার কোলে থাকা নবজাতক শিশুটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের অভিনন্দন, শুভেচ্ছা ও নানা প্রশ্ন জমতে থাকে।

অনেকেই ধারণা করছেন, পরীমনি হয়তো নতুন করে কোনো শিশুকে দত্তক নিয়েছেন। কেউ কেউ আবার মনে করছেন, ছবিতে থাকা শিশুটি তার পরিচিত কারও সন্তান হতে পারে। তবে এসবই এখন পর্যন্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনুমান; শিশুটির পরিচয় সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পরীমনির ‘তিন নাম্বার জন ডান’ কথাটিও তৈরি করেছে বাড়তি কৌতূহল। তিনি ‘তিন নাম্বার জন’ বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, সেটি নিয়েও চলছে নানা আলোচনা।

শিশুটির পরিচয় এবং ছবির প্রেক্ষাপট জানতে পরীমনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তাই পরীমনি সত্যিই তৃতীয় সন্তানের মা হয়েছেন কি না, অথবা নতুন কোনো শিশুকে দত্তক নিয়েছেন কি না—এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা বা ব্যাখ্যা না আসা পর্যন্ত বিষয়টি জল্পনাতেই থাকছে।

এখন ভক্ত-অনুরাগীদের অপেক্ষা, পরীমনির ‘তিন নাম্বার জন’ আসলে কে এবং এই রহস্যের পেছনের গল্প কী—তা তিনি নিজেই কবে প্রকাশ করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে