বাজেয়াপ্ত হবে হাসিনার সম্পদ, সম্পদের উত্তরাধিকার হবেন যারা
নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা কার্যকর করার প্রক্রিয়া নির্ধারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কার্যপ্রণালি (বিধি) সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংশোধন সম্পন্ন হলে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ দণ্ডিত ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, দণ্ডিত ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্তের আদেশ থাকলেও কোন প্রক্রিয়ায় এবং কোন সংস্থার মাধ্যমে এসব সম্পদ আদায় ও বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিদ্যমান কার্যপ্রণালিতে স্পষ্ট নির্দেশনা নেই। এ কারণে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে একটি সেমিনার আয়োজন করা হবে এবং ট্রাইব্যুনালকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। এরপর ট্রাইব্যুনালই কার্যপ্রণালি সংশোধনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগে কোনো দণ্ডিত ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ কার্যকর করার নজির ট্রাইব্যুনালে নেই বলেও জানান তিনি।
ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, দণ্ডিত আসামিদের সম্পদ বাজেয়াপ্তের আদেশ রয়েছে। তবে কোন প্রক্রিয়ায় এবং কোন সরকারি সংস্থার মাধ্যমে সেই সম্পদ বাজেয়াপ্ত করা হবে, তা বিদ্যমান আইনে স্পষ্টভাবে উল্লেখ নেই।
এ কারণে সম্পদ বাজেয়াপ্ত, নিয়ন্ত্রণে নেওয়া, বিক্রি বা আদায় এবং পরে ক্ষতিগ্রস্তদের মধ্যে তা বণ্টনের প্রক্রিয়া নির্ধারণে নতুন বিধি প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।চিফ প্রসিকিউটর কার্যালয়ও বিষয়টি নিয়ে ট্রাইব্যুনালের সঙ্গে আলোচনা শুরু করেছে।
দণ্ডিত আসামিদের সম্পদ কীভাবে বাজেয়াপ্ত করা হবে এবং বাজেয়াপ্ত সম্পদ থেকে কীভাবে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া হবে—এ বিষয়ে গত ১২ আগস্ট ট্রাইব্যুনাল-২-এর কাছে নির্দেশনা চান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি জানান, ট্রাইব্যুনালের বর্তমান কার্যপ্রণালিতেও সম্পদ বাজেয়াপ্তের পর তা বাস্তবায়নের বিস্তারিত প্রক্রিয়া উল্লেখ নেই। ফলে আদালত কোনো দণ্ডিত ব্যক্তির সম্পদ বাজেয়াপ্তের আদেশ দিলেও সেটি কার্যকর করার ক্ষেত্রে আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে।
জবাবে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এ বিষয়ে কাজ করার পরামর্শ দেন। ট্রাইব্যুনাল-১, ট্রাইব্যুনাল-২ এবং চিফ প্রসিকিউটরের কার্যালয় যৌথভাবে বসে সম্পদ বাজেয়াপ্ত ও বণ্টনের বিষয়ে কার্যপ্রণালি নির্ধারণ করতে পারে বলেও তিনি মত দেন।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ওই রায়েই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়।
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের আরও কয়েকটি মামলায় দণ্ড ঘোষণা হয়েছে। এসব মামলার রায়েও বিভিন্ন আসামির সম্পদ বাজেয়াপ্তের আদেশ এলে একই ধরনের প্রক্রিয়ার প্রয়োজন হবে।
সাম্প্রতিক ছয়টি মামলার রায়ে ১৬ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে প্রসিকিউশন জানিয়েছে। আরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব মামলার বিচারপ্রক্রিয়া ও পরবর্তী সম্পদ বাজেয়াপ্তের বিষয়েও একই আইনি কাঠামো প্রয়োজন হবে।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হিসেবে জমা দেওয়া হলফনামায় শেখ হাসিনা নিজের নামে প্রায় ৪ কোটি ৩৪ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন।
হলফনামায় কৃষিজমি, পূর্বাচলের প্লট, টুঙ্গিপাড়ায় জমি ও ভবন, গাড়ি, সোনা এবং অন্যান্য সম্পদের তথ্য উল্লেখ ছিল। তবে হলফনামায় ঘোষিত সম্পদের বাইরে আরও সম্পদ থাকার অভিযোগও রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভিন্ন অভিযোগ অনুসন্ধান করছে।
অন্যদিকে, আসাদুজ্জামান খান কামালের নির্বাচনী হলফনামায় নগদ অর্থ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা, বন্ড-শেয়ার, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত, গাড়ি, ব্যবসার মূলধন, কৃষিজমি, অকৃষিজমি এবং বাড়ি-অ্যাপার্টমেন্টের তথ্য উল্লেখ ছিল।
সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, বিষয়টি সরাসরি সম্পদ হস্তান্তরের মতো নয়। প্রথমে আদালতের বাজেয়াপ্তের আদেশ কার্যকর করতে হবে। এরপর কোন সরকারি সংস্থা সম্পদ শনাক্ত, নিয়ন্ত্রণ ও প্রয়োজনে বিক্রি করবে এবং সেই অর্থ কীভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে—তা নির্ধারণ করতে হবে।
প্রসিকিউটর শাইখ মাহদী জানিয়েছেন, বিচারাধীন মামলাগুলোর চূড়ান্ত যুক্তিতর্কে আদালতের কাছে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা চাওয়া হচ্ছে। কোনো আসামির অপরাধ প্রমাণিত হলে এবং রায়ে সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেওয়া হলে, কীভাবে সেই আদেশ বাস্তবায়ন করা হবে—রায়েই যেন তার বিস্তারিত নির্দেশনা থাকে, সে বিষয়ে আবেদন করা হয়েছে।
ফলে শেখ হাসিনাসহ দণ্ডিতদের সম্পদ শহীদ পরিবারের জন্য ব্যবহারের উদ্যোগ নেওয়া হলেও, সম্পদ বাজেয়াপ্ত ও বণ্টনের নির্দিষ্ট আইনি প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পরই তা বাস্তবায়ন করা সম্ভব হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- বাজেয়াপ্ত হবে হাসিনার সম্পদ, সম্পদের উত্তরাধিকার হবেন যারা
- বাবা-মায়ের সম্পত্তি নিয়ে বড় পরিবর্তন, সংসদে পাস নতুন বিল
- সংসদে রুমিন ফারহানাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টা জবাব
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম
- প্রবাসীদের পাসপোর্টে বড় পরিবর্তন, ৯ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
- মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে সংসদে উত্তাপ
- কক্সবাজার ভ্রমণের ছবিতে ঝড় তুললেন দীঘি
- কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ, রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
- সামনে আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু—স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সতর্কবার্তা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- সামনে আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু—স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সতর্কবার্তা
- সংকটাপন্ন ন্যাশনাল ব্যাংকের নেতৃত্বে বিতর্কিত এমডি আনার তোড়জোড়
- দুই ঘণ্টা বাড়িতে ছিলেন নেতানিয়াহু? প্রকাশ্যে এলো ভিন্ন তথ্য
- ইসলামী ব্যাংকিংয়ে বড় পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- শুধু শরীর চুলকিয়ে মাসে আয় সাড়ে ১৮ লাখ টাকা!
- জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- স্বচ্ছতা ও ডিজিটাল সেবা বাড়াতে নতুন ওয়েবসাইট বিএসইসির
- সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা ফেরত শুরু কাল, শাখায় ভিড় না করার আহ্বান
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- অবশেষে শাস্তি মওকুফ এনবিআরের ২০ কর্মকর্তার
- ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত, বাড়ল ডলার সীমা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সিকদার ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
- বক্তৃতায় বাজার সংস্কারের কথা, বাস্তবে টানা দরপতন
- বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ি গিয়ে যে কাণ্ড ঘটালেন যুবক
- মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার নিয়ে ডিএসইর নতুন সিদ্ধান্ত
- সোনা ও রুপার দাম বাড়ল, আজকের মূল্য তালিকা প্রকাশ
- আমরা নেটওয়ার্কের দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আমরা নেটওয়ার্কের ডিভিডেন্ড ঘোষণা
- ৫০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, জানুন কারা পাবেন
- চীন-ভারতের বড় পতন, তুলনামূলক ভালো অবস্থানে বাংলাদেশ
- জামায়াত আমিরকে কড়া জবাব ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ শাহাদাতের
- গান, নাচ, বিলাপ—নৌ পুলিশের এসআইয়ের ভিডিও ভাইরাল, যা বললেন তিনি
- মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার, বাড়ছে লেনদেন
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিয়ের জন্য পাত্রী না পেয়ে ৬ মাসে ২৯ পুরুষের আত্মহত্যা
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এক সাথে ভারতে ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ
- ভারত যাচ্ছেন না তারেক রহমান, কারণ জানাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- কারাগারে বসেই স্বজনদের সঙ্গে ভিডিও কল, জানুন নতুন নিয়ম
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশে শেষ মুহূর্তে নতুন বাধা!
- সুড়ঙ্গে ৯ দিন! যেভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী
- খাবারের পর কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ৪ কাজ করা যাবে না
- মিটার বসানোর আগেই আগস্টের বিল, এলাকায় চাঞ্চল্য
- আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম
- শেয়ারবাজারকে গভীর ও স্বচ্ছ করতে বড় সংস্কারের পথে বিএসইসি
- গাজা নিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রকাশ্য মতবিরোধ!
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
জাতীয় এর সর্বশেষ খবর
- বাজেয়াপ্ত হবে হাসিনার সম্পদ, সম্পদের উত্তরাধিকার হবেন যারা
- বাবা-মায়ের সম্পত্তি নিয়ে বড় পরিবর্তন, সংসদে পাস নতুন বিল
- সংসদে রুমিন ফারহানাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টা জবাব
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম













