ভারত যাচ্ছেন না তারেক রহমান, কারণ জানাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, জাতিসংঘ অধিবেশন থেকে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর ভারত সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, আগামী ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হচ্ছে। সেখানে ‘নতুন বাংলাদেশের’ অগ্রযাত্রার বার্তা নিয়ে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। এ নিয়ে কথাবার্তা চলছে, তবে এখনো চূড়ান্ত হয়নি।’
তিনি আরও জানান, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের শুরু থেকেই বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বেইজিং, ওয়াশিংটন, রিয়াদ ও মস্কোর সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, গত ছয় মাসে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের দৃশ্যমানতা ও কৌশলগত গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ইতিবাচক প্রভাব যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ অংশীদারত্ব ও কৌশলগত সম্পর্কেও পড়ছে।
এ ছাড়া ভুটান, বাহরাইন ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদারে কাজ চলছে বলে জানান তিনি।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই দেশটির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকা জরুরি।
তিনি বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ইতোমধ্যে দুবার বৈঠক হয়েছে। ‘ভারতকে আমাদের জাতীয় স্বার্থের বিষয়টি বুঝতে হবে। তারা বুঝতে শুরু করেছে’, বলেন তিনি।
সরকারের দীর্ঘমেয়াদি পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি ‘বাংলাদেশ ফার্স্ট’ উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, অর্থনৈতিক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে হলে দুই নীতির মধ্যে সমন্বয় থাকতে হবে।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কৌশলগত গুরুত্ব তুলে ধরে তিনি বিমান খাতের উন্নয়নের ওপরও গুরুত্ব দেন। তার মতে, রুট বা আকাশপথ হারানোর কারণে বাংলাদেশ বিপুল রাজস্ব হারাচ্ছে। ব্যবসায়িক যৌক্তিকতা বিবেচনায় বাংলাদেশকে ‘এভিয়েশন হাব’ হিসেবে গড়ে তোলা প্রয়োজন।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকার কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিশেষ দক্ষতা রয়েছে এবং আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থায় দেশের সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মুসআব/
পাঠকের মতামত:
- ভারত যাচ্ছেন না তারেক রহমান, কারণ জানাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- কারাগারে বসেই স্বজনদের সঙ্গে ভিডিও কল, জানুন নতুন নিয়ম
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশে শেষ মুহূর্তে নতুন বাধা!
- সুড়ঙ্গে ৯ দিন! যেভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী
- খাবারের পর কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ৪ কাজ করা যাবে না
- মিটার বসানোর আগেই আগস্টের বিল, এলাকায় চাঞ্চল্য
- আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম
- শেয়ারবাজারকে গভীর ও স্বচ্ছ করতে বড় সংস্কারের পথে বিএসইসি
- গাজা নিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রকাশ্য মতবিরোধ!
- ৩ সন্তান হত্যা মামলায় নাটকীয় মোড়, রায় ছাড়াই শেষ বিচার
- ওয়াই-ফাই স্লো? ব্লুটুথ বন্ধ করার আগে জেনে নিন এই তথ্য
- জামায়াতের লংমার্চ নিয়ে ‘১ লাখ লিটার তেল অপচয়’
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!
- আবারও খবরের শিরোনামে সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’
- তালাবদ্ধ ঘরে পড়েছিল স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- বাংলাদেশসহ ৩১ দেশের পর্যটকদের জন্য নতুন ভিসা নীতি
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- টানা তিন দফা কমার পর বাড়ল সোনার দাম, আজকের দর জেনে নিন
- কলকাতা ভ্রমণের আগে জেনে নিন, বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
- কোটি টাকা নিয়ে পালিয়েও গাড়ি রেখে গেলেন চালক, মালিককে যা লিখলেন
- সুদের হার কমার প্রভাবে সোনার দামে বড় উত্থান
- আবারও শক্তিশালী ভূমিকম্প, নতুন আতঙ্ক
- ভয়াবহ বন্যা, বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ
- মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা, জরিমানা ৬ হাজার
- সাত বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ গ্রাহকের পাওনা পরিশোধ
- শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি
- ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন বাঙলা কলেজের শিক্ষক শাকিল
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- বদলে যাবে ইস্টার্ন রিফাইনারি, হলো ১ বিলিয়ন ডলারের চুক্তি
- সংসদে মির্জা আব্বাসকে দেখে এমপিদের প্রতিক্রিয়া
- উল্টোপথে মন্ত্রীর গাড়ি, পুলিশের ব্যবস্থা
- ইউক্রেনকে পেছনে ফেলে খেলাপি ঋণে বিশ্বসেরা বাংলাদেশ!
- প্রাইম ব্যাংকের স্পনসরের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- রিলায়েন্স ওয়ানের মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে ফান্ড ব্যবস্থাপক
- মার্কেন্টাইল ব্যাংকের স্পনসর শেয়ার সন্তানদের মধ্যে শেয়ার বণ্টন
- ভয়াবহ বন্যার পর ৩ দেশকে দায়ী করল নেপাল, চায় ক্ষতিপূরণ
- বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, জানুন প্রথম ও দ্বিতীয় পর্বের সময়সূচি
- ‘অবিবাহিতা’ পরিচয়ে বিয়ে, পরে যা জানতে পারলেন স্বামী
- বন্ধ থেকে উন্মুক্ত ফান্ডে রূপান্তর: ভ্যানগার্ড এএমএল ফান্ডের বিশেষ সভার তারিখ নির্ধারণ
- ০৩ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দুর্বল বাজার মনিটরিংয়ে সক্রিয় অসাধু চক্র, অস্থিরতায় বিনিয়োগকারীরা
- ০৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
জাতীয় এর সর্বশেষ খবর
- ভারত যাচ্ছেন না তারেক রহমান, কারণ জানাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- কারাগারে বসেই স্বজনদের সঙ্গে ভিডিও কল, জানুন নতুন নিয়ম
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশে শেষ মুহূর্তে নতুন বাধা!
- মিটার বসানোর আগেই আগস্টের বিল, এলাকায় চাঞ্চল্য
- জামায়াতের লংমার্চ নিয়ে ‘১ লাখ লিটার তেল অপচয়’













