×
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ৪ কাজ করা যাবে না

২০২৬ সেপ্টেম্বর ০৫ ১৪:০৪:১০
বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ৪ কাজ করা যাবে না

নিজস্ব প্রতিবেদক : বি১/বি২ ভ্রমণ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এর মধ্যে রয়েছে শুধু সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া, চাকরি করে পারিশ্রমিক নেওয়াসহ আরও কয়েকটি কার্যক্রম।

শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘বার্থ ট্যুরিজম’ অর্থাৎ শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়া বি১/বি২ ভ্রমণ ভিসার আওতায় অনুমোদিত নয়।

ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে আরও কিছু কার্যক্রম নিষিদ্ধ। যেমন—যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন চাকরি বা কাজ করা।ডিগ্রি বা অ্যাকাডেমিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা করা।পারিশ্রমিকের বিনিময়ে কোনো ধরনের পারফরম্যান্স করা।

বি১/বি২ ভিজিটর ভিসা মূলত অস্থায়ী ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন ও চিকিৎসার মতো নির্দিষ্ট ভ্রমণ কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়।

তাই ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ভিসাটির অনুমোদিত ব্যবহার ও নিষিদ্ধ কার্যক্রম সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে