মিটার বসানোর আগেই আগস্টের বিল, এলাকায় চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মাদারগঞ্জে নতুন মিটার স্থাপন ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল এসেছে। এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ভুক্তভোগী শ্রী নিমাই চন্দ্র সরকার।
মিটার স্থাপন ও বিদ্যুৎ ব্যবহার শুরুর আগেই বিল তৈরির ঘটনায় বিদ্যুৎ বিভাগের বিলিং ব্যবস্থাপনা ও তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে।ঘটনাটি ঘটেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকায়।
ভুক্তভোগী নিমাই চন্দ্র সরকার জানান, তার বাসায় বর্তমানে দুটি আবাসিক ও দুটি বাণিজ্যিক মিটার রয়েছে। এর বাইরে আরও একটি মিটার সংযোগের জন্য তিনি আবেদন করেন। তবে নতুন মিটার স্থাপন কিংবা বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগেই তার নামে ৬৯২ টাকা পরিশোধের জন্য একটি বিল আসে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, নিমাই চন্দ্র সরকারের বাসায় চারটি মিটার রয়েছে। নতুন মিটার স্থাপনের জন্য একটি ওয়্যারিং বোর্ডও তৈরি করা হয়েছে। তবে তার নামে মোট পাঁচটি বিদ্যুৎ বিলের কাগজ এসেছে।
এর মধ্যে নতুন মিটারের নামে আগস্ট মাসের বিল হিসেবে ৬৯২ টাকা উল্লেখ করা হয়েছে। অথচ ওই মিটার তখনও স্থাপন করা হয়নি এবং বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যেও বিস্ময় দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, সংযোগই যেখানে দেওয়া হয়নি, সেখানে বিদ্যুৎ ব্যবহারের বিল কীভাবে তৈরি হলো? বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তেঘরিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, নিমাই সরকারের সঙ্গে কথা বলেই বিল করা হয়েছে। তবে মিটার বা সংযোগ না থাকা অবস্থায় বিল করা যায় কি না জানতে চাইলে তিনি এটিকে ভুল হিসেবে উল্লেখ করেন।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) আবু সালেহ মো. নাঈম বলেন, সফটওয়্যার পরিবর্তনের কারণে এমন সমস্যা হয়েছে।
তবে মিটার ও সংযোগ না থাকা অবস্থায় কীভাবে গ্রাহকের নামে বিল তৈরি হলো, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।
মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিনও বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। তিনি বলেন, মিটার বা সংযোগ ছাড়া কীভাবে বিল আসে, তা তার জানা নেই।
মুসআব/
পাঠকের মতামত:
- মিটার বসানোর আগেই আগস্টের বিল, এলাকায় চাঞ্চল্য
- আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম
- শেয়ারবাজারকে গভীর ও স্বচ্ছ করতে বড় সংস্কারের পথে বিএসইসি
- গাজা নিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রকাশ্য মতবিরোধ!
- ৩ সন্তান হত্যা মামলায় নাটকীয় মোড়, রায় ছাড়াই শেষ বিচার
- ওয়াই-ফাই স্লো? ব্লুটুথ বন্ধ করার আগে জেনে নিন এই তথ্য
- জামায়াতের লংমার্চ নিয়ে ‘১ লাখ লিটার তেল অপচয়’
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!
- আবারও খবরের শিরোনামে সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’
- তালাবদ্ধ ঘরে পড়েছিল স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- বাংলাদেশসহ ৩১ দেশের পর্যটকদের জন্য নতুন ভিসা নীতি
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- টানা তিন দফা কমার পর বাড়ল সোনার দাম, আজকের দর জেনে নিন
- কলকাতা ভ্রমণের আগে জেনে নিন, বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
- কোটি টাকা নিয়ে পালিয়েও গাড়ি রেখে গেলেন চালক, মালিককে যা লিখলেন
- সুদের হার কমার প্রভাবে সোনার দামে বড় উত্থান
- আবারও শক্তিশালী ভূমিকম্প, নতুন আতঙ্ক
- ভয়াবহ বন্যা, বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ
- মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা, জরিমানা ৬ হাজার
- সাত বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ গ্রাহকের পাওনা পরিশোধ
- শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি
- ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন বাঙলা কলেজের শিক্ষক শাকিল
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- বদলে যাবে ইস্টার্ন রিফাইনারি, হলো ১ বিলিয়ন ডলারের চুক্তি
- সংসদে মির্জা আব্বাসকে দেখে এমপিদের প্রতিক্রিয়া
- উল্টোপথে মন্ত্রীর গাড়ি, পুলিশের ব্যবস্থা
- ইউক্রেনকে পেছনে ফেলে খেলাপি ঋণে বিশ্বসেরা বাংলাদেশ!
- প্রাইম ব্যাংকের স্পনসরের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- রিলায়েন্স ওয়ানের মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে ফান্ড ব্যবস্থাপক
- মার্কেন্টাইল ব্যাংকের স্পনসর শেয়ার সন্তানদের মধ্যে শেয়ার বণ্টন
- ভয়াবহ বন্যার পর ৩ দেশকে দায়ী করল নেপাল, চায় ক্ষতিপূরণ
- বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, জানুন প্রথম ও দ্বিতীয় পর্বের সময়সূচি
- ‘অবিবাহিতা’ পরিচয়ে বিয়ে, পরে যা জানতে পারলেন স্বামী
- বন্ধ থেকে উন্মুক্ত ফান্ডে রূপান্তর: ভ্যানগার্ড এএমএল ফান্ডের বিশেষ সভার তারিখ নির্ধারণ
- ০৩ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দুর্বল বাজার মনিটরিংয়ে সক্রিয় অসাধু চক্র, অস্থিরতায় বিনিয়োগকারীরা
- ০৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাবা হাসপাতালে শয্যাশায়ী, জমির দলিল নিয়ে মেয়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন
- সাত কোম্পানির গ্রাহকদের হাতে সাড়ে ১৪ কোটি টাকা, জানুন কারা পেলেন
- নিজের কবরের পাশে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত অভিনেতা নাদির খানের
- বিএসইসির অনুমোদনের পর রূপালি ব্যাংক ফান্ডে নতুন সিদ্ধান্ত
- বিরোধী দলকে সভাপতি না দেওয়ায় সংসদে তীব্র বিতর্ক, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
জাতীয় এর সর্বশেষ খবর
- মিটার বসানোর আগেই আগস্টের বিল, এলাকায় চাঞ্চল্য
- জামায়াতের লংমার্চ নিয়ে ‘১ লাখ লিটার তেল অপচয়’
- সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!
- আবারও খবরের শিরোনামে সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’
- তালাবদ্ধ ঘরে পড়েছিল স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ













