×
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

ভয়াবহ বন্যা, বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

২০২৬ সেপ্টেম্বর ০৩ ২০:১০:২৪
ভয়াবহ বন্যা, বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: নেপালের ভোটেকোশি নদীতে গত ২৬ আগস্ট আকস্মিক ভয়াবহ বন্যায় একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যাওয়ায় ভারতীয় সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ হয়ে গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

প্রতিবেদনটিতে বলা হয়, গত সপ্তাহের ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য অনুমোদন পাওয়া দুটি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর থেকেই কেন্দ্র দুটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত প্রকল্প দুটি হলো—২২ দশমিক ১ মেগাওয়াটের চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প এবং ২৪ মেগাওয়াটের ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্প।

বর্ষা মৌসুমে নদ-নদীতে পানির প্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে নেপালের জলবিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদনও বেড়ে যায়। এ সময় অভ্যন্তরীণ চাহিদা পূরণের পরও দেশটিতে অতিরিক্ত বিদ্যুৎ থাকে, যা বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে।

সম্প্রতি ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি শুরু হয়েছিল। তবে বন্যার কারণে সংশ্লিষ্ট প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প থেকে ভারতের কাছে ২১ দশমিক ৪ মেগাওয়াট এবং ত্রিশূলী জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ১৮ দশমিক ৬ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রির অনুমোদন ছিল। ভারতের ভূখণ্ডের সঞ্চালন ব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্যও প্রকল্প দুটিকে অনুমোদন দেওয়া হয়েছিল।

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির বিনিময়ে নেপাল মার্কিন ডলারে অর্থ পেয়ে থাকে। কিন্তু বন্যার কারণে রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় ওই অর্থপ্রাপ্তিও আপাতত স্থগিত রয়েছে।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ বলেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী দুটি বিদ্যুৎকেন্দ্রই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে ভারতকে বিকল্প হিসেবে অন্য কোনো প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে