×
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন বাঙলা কলেজের শিক্ষক শাকিল

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৮:০৫:৩২
ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন বাঙলা কলেজের শিক্ষক শাকিল

নিজস্ব প্রতিবেদক : গত ১৩ আগস্ট সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, পেশায় শিক্ষক এক বাবা তার ছেলের পা ধরে আছেন এবং ছেলে তাকে নিজের সামনে সিজদা করতে বলছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মিরপুরের বাঙলা কলেজের শিক্ষক শাকিলকে নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

বিষয়টি নিয়ে তার সহকর্মীরাও বিব্রত হন। তারা শাকিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। পরে ভাইরাল ভিডিওটি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন ওই শিক্ষক।

শাকিলের দাবি, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছে এবং তার বাইপোলার ডিসঅর্ডার রয়েছে। তিনি বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে—এমনটাই তিনি আশা করছেন।

শাকিল বলেন, ‘মানুষ যা মন চায় চিন্তা করুক, যা মন চায় বুঝুক। আমার তাতে সমস্যা নেই। আমি বাবা হিসেবে আমার ছেলেকে বাঁচানোর জন্য যা করা দরকার, তাই করেছি।’

তিনি আরও বলেন, একজন বাবা সন্তানের জন্য নিজের জীবনও দিতে পারেন। তার ছেলে অসুস্থ হওয়ায় তাকে পুলিশের কাছে সোপর্দ করে কোনো সমাধান হবে না বলে মনে করেছেন তিনি। এ কারণে ছেলেকে একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করেছেন বলেও জানান শাকিল।

এদিকে বাঙলা কলেজের কয়েকজন শিক্ষক জানান, শাকিলের ছেলে এসএসসি পর্যন্ত ভালো শিক্ষার্থী ছিল। হঠাৎ তাকে ঘিরে এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় তারাও উদ্বিগ্ন হয়ে পড়েন।

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাইপোলার ডিসঅর্ডারের বিভিন্ন পর্যায়ে ব্যক্তির মেজাজ, চিন্তা ও আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিতে পারে। তবে কোনো নির্দিষ্ট ব্যক্তির আচরণ বা ভিডিও দেখে তার মানসিক অবস্থার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়; এ ধরনের ক্ষেত্রে বিশেষজ্ঞের সরাসরি মূল্যায়ন প্রয়োজন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে