×
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

সংসদে মির্জা আব্বাসকে দেখে এমপিদের প্রতিক্রিয়া

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৭:৪৫:০২
সংসদে মির্জা আব্বাসকে দেখে এমপিদের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন। এ সময় তাকে স্বাগত জানান সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে মির্জা আব্বাস সংসদ অধিবেশনে প্রবেশ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে সংসদ ভবনে পৌঁছালে দপ্তরের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর তিনি নির্ধারিত কার্যালয়ে যান এবং বিভিন্ন নথিপত্র পর্যালোচনার মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি সবার সহযোগিতা কামনা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রমে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ পাঁচ মাস পর জাতীয় সংসদে যোগ দিয়েছেন সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন। আমরা তাকে স্বাগত জানাই।

স্পিকারের বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মির্জা আব্বাসকে অভিবাদন জানান।

এদিকে সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য সুরাইয়া জেরিন প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে মির্জা আব্বাসের সংসদে যোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, সংসদ সদস্য ও বিএনপি নেতা মির্জা আব্বাস আজ সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। তাকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে