ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬

পদ্মা লাইফের দ্বিতীয় প্রান্তিকে ঘাটতি কমেছে

২০২৬ আগস্ট ৩০ ১১:৫১:২৩
পদ্মা লাইফের দ্বিতীয় প্রান্তিকে ঘাটতি কমেছে

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জীবন রাজস্ব হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) মোট আয় থেকে দাবি ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় বাদ দেওয়ার পর ঘাটতি কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এপ্রিল থেকে জুন ২০২৬ সময়ে মোট আয়ের তুলনায় দাবি ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয়ের অতিরিক্ত পরিমাণ অর্থাৎ ঘাটতি হয়েছে ৩ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ৬ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকা।

অর্থাৎ, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ২০২৬ সালের একই সময়ে কোম্পানিটির ঘাটতি ২ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা কমেছে।

এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জীবন রাজস্ব হিসাবেও ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। জানুয়ারি-জুন ২০২৬ সময়ে দাবি ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় মোট আয়ের চেয়ে ৮ কোটি ৫১ লাখ টাকা বেশি হয়েছে। ফলে ছয় মাসে কোম্পানিটির ঘাটতি দাঁড়িয়েছে ৮ কোটি ৫১ লাখ টাকা।

অন্যদিকে, ২০২৫ সালের জানুয়ারি-জুন সময়ে একই হিসাবে ঘাটতির পরিমাণ ছিল ১৫ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি বছরের প্রথম ছয় মাসে পদ্মা লাইফের ঘাটতি কমেছে ৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা।

তবে ঘাটতি কমলেও কোম্পানিটির জীবন বীমা তহবিলের স্থিতি ঋণাত্মক রয়েছে। ৩০ জুন ২০২৬ তারিখে পদ্মা লাইফের ব্যালান্স অব লাইফ ইন্স্যুরেন্স ফান্ড বা জীবন বীমা তহবিলের স্থিতি দাঁড়িয়েছে ঋণাত্মক ৩২৭ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। ৩০ জুন ২০২৫ তারিখে এই তহবিলের স্থিতি ছিল ঋণাত্মক ৩০৭ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা।

অর্থাৎ, এক বছরের ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিলের ঋণাত্মক স্থিতি আরও বেড়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে