ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬

স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরিতে ৭ হাজার টাকা

২০২৬ আগস্ট ৩০ ০৮:৫১:৩৭
স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরিতে ৭ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাজারে বড় অঙ্কে কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এরপর আর দাম পরিবর্তন না হওয়ায় আজ রোববার (৩০ আগস্ট) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

তবে স্বর্ণের অলঙ্কার কিনতে নির্ধারিত দামের পাশাপাশি ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

এ ছাড়া—২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৯৯৬ টাকা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে