ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গ্রামের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে যা বললেন রবিউল ইসলাম নয়ন

২০২৬ আগস্ট ২৯ ১১:০৮:২০
গ্রামের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে যা বললেন রবিউল ইসলাম নয়ন

নিজস্ব প্রতিবেদক: গ্রামে বিদ্যুতের পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে দাবি করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আগে আমরা ফোনে চার্জ দিতে পারতাম না বিদ্যুৎ না থাকার কারণে। এখন আমার দুইটা ফোনেই চার্জ আছে। দুইটা ফোনেই চার্জ আছে মানে আপনি ধরে নিতে পারেন যে বিদ্যুতের ঘাটতি কম আছে।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাগুরার মহম্মদপুর উপজেলার নিজ গ্রাম পানিঘাটায় অবস্থানকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গ্রামের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘আমি গ্রামে আসার পরে বেশি বিদ্যুতের সমস্যা পাইনি। যতটুকু পেয়েছি, তা সব ইউনিয়নেই সারা জীবন, জন্মের পর থেকে দেখছি—এক ঘণ্টা করে লোডশেডিং। সেই এক ঘণ্টার লোডশেডিংই পেয়েছি।’

বর্তমানে এলাকায় বিদ্যুতের আহামরি কোনো সংকট বা বড় ধরনের ভোগান্তি নেই বলেও দাবি করেন এই যুবদল নেতা।

তিনি বলেন, গ্রামের বিদ্যুৎ পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে এবং বর্তমানে বড় ধরনের বিদ্যুৎ সংকটের মুখোমুখি হতে হচ্ছে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে