হাসনাত-সারজিসের পর এবার রুমিন ফারহানা!
নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থান ঘিরে বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির সাবেক নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্যের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্যকে ‘দুষ্ট লোকের কথা’ হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে এসব বক্তব্য তার নিজের নয় বলেও স্পষ্ট করেন রাশেদ খাঁন।
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, ১৯ জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ‘দুষ্ট সমন্বয়করা’ হাসনাত আবদুল্লাহকে ‘হাসিনার আবদুল্লাহ’ নামে ডাকতে শুরু করেন।
একই পোস্টে ডিবি হেফাজতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের ওপর নির্যাতনের অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এ সময় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ঘিরে বিভিন্ন ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ার কথাও উল্লেখ করেন।
রাশেদ খাঁন তার পোস্টে লেখেন, ‘এমনকি ডিবি হেফাজতে যেসময় নাহিদ-আসিফরা মাইর খাচ্ছিলো, সেসময় পুকুর পাড়ে হাসনাত-সারজিসদের জুস খেতে দেখে, দুষ্ট পুলিশ সদস্যরা বলাবলি করছিল, গণঅভ্যুত্থানের রক্তের সাথে বেইমানি করার কারণেই ডিবি হেফাজতে থেকেও বুকে বাতাস লাগিয়ে ঘুরতে পারতেছে হাসনাত-সারজিস!’
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক’ বলার পর থেকেই ‘দুষ্ট লোকেরা’ রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পাচ্ছেন।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, চায়ের দোকানে কেউ কেউ এমন মন্তব্যও করছেন যে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বক্তব্যের সুরে কথা বলছেন এবং সংসদে আওয়ামী লীগের ‘যোগ্য প্রতিনিধি’ হয়ে উঠেছেন।
তবে এসব মন্তব্যের দায় নিজের ওপর না নিয়ে রাশেদ খাঁন স্পষ্ট করে বলেন, ‘এগুলো সব দুষ্ট লোকের কথা। কোনোটাই আমার কথা নয়।’
মুসআব/
পাঠকের মতামত:
- হাসনাত-সারজিসের পর এবার রুমিন ফারহানা!
- নিয়ম না মানলে শাস্তির মুখে ব্যাংক-আমদানিকারক
- প্রধানমন্ত্রীর চিঠি, ‘মক্কা চুক্তি’ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট
- মাংস খেতে চাওয়ায় ৩০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যা করেন বাবা
- রিকশা থামাতেই পিস্তল তাক, মুহূর্তে উধাও ২ লাখ টাকা
- টানা দরপতনের পর সামান্য উত্থান, সতর্ক বিনিয়োগকারীরা
- আমরা নেটওয়ার্কের দুই বোর্ড সভার তারিখ পরিবর্তন
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড, জানুন বিস্তারিত
- ইসলামী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা পিছিয়ে গেল
- মূলধন বাড়াতে বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- দেশের আট বিভাগ নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস
- আরএকে সিরামিকের টাইলস উৎপাদন লাইন-৩ ফের চালু
- স্থানীয় সরকার নির্বাচনের সময় জানা গেল
- বিএসইসির নির্দেশনায় নাভানা ফার্মাসিউটিক্যালসের বর্তমান পর্ষদ প্রকাশ
- অনুমোদিত মূলধন বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক
- স্বর্ণের দামে বড় অঙ্ক! এক নজরে আজকের দাম
- ‘ব্লাড মুন’-এর মতো দৃশ্য আজ, বাংলাদেশে আকাশপ্রেমীদের জন্য দুঃসংবাদ
- বেরিয়ে এলো সেই রাতের তথ্য, চার খুনের মামলায় নতুন মোড়
- ২২ বছরের সংসারে হঠাৎ ভাঙন, প্রবাসী স্বামীকে না জানিয়েই অন্যত্র বিয়ে
- ডিইপিজেডে ডাচ্-বাংলা ব্যাংকের নতুন বিনিয়োগ
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
জাতীয় এর সর্বশেষ খবর
- হাসনাত-সারজিসের পর এবার রুমিন ফারহানা!
- প্রধানমন্ত্রীর চিঠি, ‘মক্কা চুক্তি’ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট













