ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ডিইপিজেডে ডাচ্-বাংলা ব্যাংকের নতুন বিনিয়োগ

২০২৬ আগস্ট ২৭ ১০:১৪:০৮
ডিইপিজেডে ডাচ্-বাংলা ব্যাংকের নতুন বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক: ডিইপিজেড ডেটা সেন্টারের কার্যক্রম পরিচালনা ও ভবিষ্যতে সম্প্রসারণের লক্ষ্যে সাভারে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির পরিচালনা পর্ষদ গত ২৫ আগস্ট অনুষ্ঠিত ৩১১তম সভায় জমি কেনার এ সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার সাভার থানার বৈপাইল মৌজায় ১৬ দশমিক ৬০ ডেসিমাল জমি কেনা হবে।

জমিটির মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। এর সঙ্গে সরকারি নিবন্ধন ফি এবং অন্যান্য সংশ্লিষ্ট খরচও যুক্ত হবে।

ডাচ্-বাংলা ব্যাংক জানিয়েছে, চলমান ডিইপিজেড ডেটা সেন্টার প্রকল্পের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা এবং ভবিষ্যতে এর সম্প্রসারণের জন্য জমিটি কেনা হচ্ছে।

তবে জমি কেনার সিদ্ধান্ত বাস্তবায়নের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

প্রসঙ্গত, ২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ডাচ্-বাংলা ব্যাংক। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ১৫ কোটি ৪ লাখ টাকা। উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের কাছে ব্যাংকটির ১৬ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে।

বুধবার (২৬ আগস্ট) ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ারের দর ছিল ৪৫ টাকা ৬০ পয়সা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে