ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান

২০২৬ আগস্ট ২৬ ১১:০৩:১৪
ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে পরিবর্তন এসেছে। স্থানীয় সরকার বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে প্রেষণে সংস্থাটির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন মো. আমিনুল ইসলাম। এবার তার স্থলাভিষিক্ত হলেন ড. মো. মনিরুজ্জামান।

এদিকে ঢাকা ওয়াসার সাবেক এমডি মো. আমিনুল ইসলামকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের এনআইএলজি মহাপরিচালক ডিজি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। চুক্তিতে ঢাকা ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করা আমিনুল ইসলামের আগের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এনআইএলজির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে