ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর

২০২৬ আগস্ট ২৫ ১৫:৩৩:৪৫
এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) প্রয়াত স্পনসর সৈয়দ মনজুর এলাহীর মালিকানাধীন আরও ৩০ লাখ ৬৩ হাজার ৬৩২টি শেয়ার তার দুই নমিনির হিসাবে হস্তান্তর করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২৩ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত আগের ঘোষণার ধারাবাহিকতায় কোম্পানিটি জানিয়েছে, প্রয়াত সৈয়দ মনজুর এলাহীর মালিকানাধীন অবশিষ্ট ৩৭ লাখ ৭৪ হাজার ৩৯৪টি শেয়ারের মধ্যে ৩০ লাখ ৬৩ হাজার ৬৩২টি শেয়ার তার মনোনীত দুই উত্তরাধিকারীর হিসাবে স্থানান্তর করা হবে।

শেয়ারগুলো সমান অনুপাতে দুই নমিনির মধ্যে বণ্টন করা হবে। অর্থাৎ প্রত্যেকে মোট হস্তান্তরযোগ্য শেয়ারের ৫০ শতাংশ করে পাবেন।

নমিনিদের মধ্যে রয়েছেন সৈয়দ মনজুর এলাহীর ছেলে সৈয়দ নাসিম মনজুর, যিনি এমটিবির একজন পরিচালক, এবং মেয়ে মুনিজে মনজুর, যিনি কোম্পানিটির একজন স্পনসর।

কোম্পানির তথ্য অনুযায়ী, ৩০ লাখ ৬৩ হাজার ৬৩২টি শেয়ারের মধ্যে সৈয়দ নাসিম মনজুর এবং মুনিজে মনজুর প্রত্যেকে ১৫ লাখ ৩১ হাজার ৮১৬টি করে শেয়ার পাবেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে