ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

২০২৬ আগস্ট ২৫ ১৫:২৮:৪০
প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের স্পনসর শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এসএকে একরামুজ্জামান কোম্পানিটির প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ৮ লাখ ৮৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। কোম্পানিটির স্পনসর শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এসএকে একরামুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

ঘোষণা অনুযায়ী, এসএকে একরামুজ্জামান মোহাম্মদ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী। প্রতিষ্ঠানটি রাক সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের ৮ লাখ ৮৫ হাজার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

মোহাম্মদ ট্রেডিং ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর মাধ্যমে বিদ্যমান বাজারদরে এসব শেয়ার বিক্রি করবে।

কোম্পানির পক্ষ থেকে শেয়ারবাজারে দেওয়া ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে