নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক : টানা দরপতনের ধারাবাহিকতায় দেশের শেয়ারবাজারে আবারও বড় পতনে লেনদেন শেষ হয়েছে। গতকালের পর আজ সোমবার (২৪ আগস্ট) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেও সূচকের পতন হয়েছে। একই সঙ্গে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক কমার পাশাপাশি টাকার অংকে লেনদেনও উল্লেখযোগ্যভাবে কমেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে টানা দরপতনের কারণে ডিএসইর প্রধান সূচক প্রায় দুই মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনও প্রায় পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতির পরও নিয়ন্ত্রক সংস্থার নীরব ভূমিকা বিনিয়োগকারীদের হতাশ করেছে। পাশাপাশি বাজারের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।
তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে শেয়ারবাজার বড় ধরনের ধসের মুখে পড়তে পারে। ইতোমধ্যে বর্তমান কমিশনের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে বলেও মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। দিন যত যাচ্ছে, নতুন কমিশনের ব্যর্থতার বোঝা ততই ভারী হচ্ছে।
বাজারসংশ্লিষ্টদের আরও অভিযোগ, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের শেয়ারবাজার যেভাবে স্থিতিশীলতার দিকে এগোচ্ছিল, বর্তমান কমিশনের সময়ে সেই ধারাবাহিকতা থমকে গেছে। অথচ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজারের উন্নয়নের লক্ষ্যেই সরকার নতুন কমিশন গঠন করেছিল। কিন্তু কমিশনের কার্যক্রম বিনিয়োগকারীদের প্রত্যাশাকে হতাশায় পরিণত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৮ দশমিক ৬৪ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪৩ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে। এটি প্রায় দুই মাসের মধ্যে সূচকটির সর্বনিম্ন অবস্থান। এর আগে গত ২৫ জুন ডিএসইএক্স প্রায় ৫ হাজার ৬৫৩ পয়েন্টে অবস্থান করেছিল।
অন্যদিকে, ডিএসইর শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১৬ দশমিক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ১২৩ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে ২ হাজার ১৩০ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে মাত্র ১৪টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৩৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারদর।
সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। সোমবার ডিএসইতে প্রায় ৬০১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা প্রায় পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৭ এপ্রিল ডিএসইতে ৫৯৭ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়েছিল।
আগের কর্মদিবস রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭১১ কোটি ১৪ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১০৯ কোটি ১৭ লাখ টাকা।
এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার শেয়ার ও ইউনিট মিলিয়ে মোট ১৪ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল ৬ কোটি ৪৬ লাখ টাকার।
সোমবার সিএসইতে মোট ১৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৫৯টির দর কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে।
দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৩ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১৫ হাজার ২৫৫ দশমিক ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন সিএএসপিআই ৭৪ দশমিক ০৯ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


