ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬

প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

২০২৬ আগস্ট ১০ ১৫:৩১:৪১
প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির প্রয়াত উদ্যোক্তা আলহাজ মোহাম্মদ আলী সরকারের মালিকানাধীন ৭৫ হাজার ২৮৩টি শেয়ার তার মনোনীত নমিনির হিসাবে স্থানান্তর করা হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, প্রয়াত আলহাজ মোহাম্মদ আলী সরকারের নামে থাকা কোম্পানিটির ৭৫ হাজার ২৮৩টি শেয়ার নমিনেশন প্রক্রিয়ার মাধ্যমে তার নমিনি ও ছেলে মো. আমানউল্লাহ সরকারের বিও হিসাবে স্থানান্তর সম্পন্ন হয়েছে।

মো. আমানউল্লাহ সরকার বর্তমানে ঢাকাব্যাংক পিএলসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডিএসইতে গত ৬ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত সংবাদের ধারাবাহিকতায় শেয়ার স্থানান্তরের এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে