ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬

ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ স্তরে বিএজিআইসি

২০২৬ আগস্ট ১০ ১৫:২৬:৪৫
ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ স্তরে বিএজিআইসি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিএজিআইসি) দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ ক্রেডিট রেটিং অর্জন করেছে। একই সঙ্গে কোম্পানিটির রেটিংয়ের পূর্বাভাস স্থিতিশীল রাখা হয়েছে।

আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) কোম্পানিটির দাবি পরিশোধ সক্ষমতা বা সিপিএ (ক্লেইম পেইং অ্যাবিলিটি) রেটিং ঘোষণা করেছে। কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নিয়ে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

রেটিংয়ের দীর্ঘমেয়াদি শ্রেণিতে কোম্পানিটিকে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি শ্রেণিতে ‘এসটি-১’ রেটিং দেওয়া হয়েছে। পাশাপাশি রেটিংয়ের পূর্বাভাস ‘স্থিতিশীল’ হিসেবে উল্লেখ করেছে রেটিং প্রতিষ্ঠানটি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে