ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬

এসএসসি ফল আজ ১০টায়, রেজাল্ট দেখবেন যে ৩ উপায়ে

২০২৬ আগস্ট ১০ ১০:০৪:৫৮
এসএসসি ফল আজ ১০টায়, রেজাল্ট দেখবেন যে ৩ উপায়ে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হচ্ছে। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে। এরপর একই সময়ে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

ফল প্রকাশের দিনকে ঘিরে ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ফল প্রকাশের পর ওয়েবসাইটে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। তাই অনলাইনে ফল দেখতে সমস্যা হলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করার পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ থাকবে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন। অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডে এবার ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে