ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

৫ আগস্ট উপলক্ষে জরুরি ঘোষণা

২০২৬ আগস্ট ০৪ ১২:৩১:১৫
৫ আগস্ট উপলক্ষে জরুরি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করতে বলা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

এ ছাড়া দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা আয়োজনের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে