ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মামলায় হাজিরা দিয়ে যা বললেন সাবেক মেয়র আইভী

২০২৬ জুলাই ২৮ ১২:৫৯:২৩
মামলায় হাজিরা দিয়ে যা বললেন সাবেক মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধাদানের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে উপস্থিত হন তিনি।

আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইভী বলেন, “আমি নির্দোষ হয়েও অপরাধী। আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজকে আমিই কি অপরাধী?”

তিনি আরও বলেন, বিষয়টির বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন এবং নারায়ণগঞ্জের মানুষ সবকিছু দেখবে।

এদিকে, আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন কারাবন্দি থাকা, শারীরিক অসুস্থতা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় আসামির পরিবর্তে আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন করা হয়।

তিনি জানান, আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেছেন। ফলে চার্জশিট দাখিল এবং মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে স্থানান্তর হওয়ার আগ পর্যন্ত আইভীর পরিবর্তে তার আইনজীবী আদালতে হাজিরা দিতে পারবেন।

তবে মামলার বিচারিক কার্যক্রম শুরু হলে এবং সাক্ষ্যগ্রহণের পর্যায়ে আসামিকে আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে বলে জানান আইনজীবী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে