বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, জানা গেল পরবর্তী পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন আজ রোববার (২৬ জুলাই) বঙ্গভবন ছাড়ছেন। এরপর সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন তিনি। চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাবেক এই রাষ্ট্রপতি।
শনিবার (২৫ জুলাই) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মো. সাহাবুদ্দিন জানান, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংককে যেতে পারেন। জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এরই মধ্যে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি জানান, তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ। তাই চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়েই বিদেশে যাবেন তিনি।
এর আগে শনিবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি। সম্প্রতি বাইপাস সার্জারি হওয়ার পর ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামের জটিল রোগে আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি। এর ফলে মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন তিনি।
সাবেক রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েকদিন আগে থেকেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে সরিয়ে নেওয়া হচ্ছিল। এরই মধ্যে বাসভবনটির পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ শেষ হয়েছে।
২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। তবে দায়িত্ব নেওয়ার তিন বছরেরও কম সময়ের মধ্যে তিনি পদত্যাগ করলেন।
সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন।
তবে তিনি বঙ্গভবনে থাকছেন না। স্পিকারের বাসভবনেই থাকবেন তিনি এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য বঙ্গভবনে অফিস করবেন।এরই মধ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তায় জাতীয় সংসদ প্রাঙ্গণে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে বেলা সাড়ে ১২টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন ও জিয়ারত করবেন।
এদিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। বগুড়ার শেরপুরে শনিবার পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, নতুন রাষ্ট্রপতি কে হবেন—দলীয় কেউ নাকি বাইরের কেউ—তা দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, সংবিধান ও প্রয়োজনীয় আইন মেনে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
একই দিন রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আগামী ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন বসবে। পরবর্তী অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী জানিয়েছেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে। যথাসময়ে সেই সিদ্ধান্ত জাতির সামনে তুলে ধরা হবে।রাষ্ট্রপতির পদত্যাগের পর তার বিচারের দাবি প্রসঙ্গেও বিএনপির নীতিনির্ধারণী ফোরামে আলোচনা হবে বলে জানান তিনি।
অন্যদিকে পরিবেশমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করার অধিকার রাখেন। তবে কেন তিনি পদত্যাগ করেছেন বা এর পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।
সব মিলিয়ে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, জানা গেল পরবর্তী পরিকল্পনা
- দায়িত্ব নিয়েই শিক্ষাব্যবস্থা নিয়ে মুখ খুললেন নতুন মন্ত্রী
- সতীর্থদের চমকে দিতে মেসির বিশেষ উপহার, ব্যাগ খুলতেই মিলল যা
- কথা বলতে গিয়ে হঠাৎ চড়, সাবেক মন্ত্রীর মেয়ের কাণ্ডে মামলা
- এসএসসি ফল প্রকাশের তারিখ নিয়ে নতুন খবর, জানা গেল সম্ভাব্য দিন
- স্বর্ণের দামে স্বস্তি, আজ থেকেই কার্যকর নতুন দাম
- তেলের দাম বাড়ছে হু হু করে, এবার জ্বালানি সংকট!
- পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী, বহাল থাকল যাদের নিরাপত্তা
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- মিউচুয়্যাল ফান্ডে প্রযুক্তিনির্ভর কাস্টডিয়ান সেবায় নতুন উদ্যোগ
- রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা নিয়ে আইনমন্ত্রীর ব্যাখ্যা
- রান্না করা গরুর মাংস সবুজ হওয়ার সম্ভাব্য কারণ
- সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১১ দলীয় ঐক্য থেকে সরে গেল খেলাফত মজলিস, জানাল কারণ
- অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
- পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
- সেলফি ভিডিও দিলেই মিলবে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ!
- সৌদির দুই অঞ্চলে ‘বিপদের’ সতর্কতা, কয়েক মিনিট পরই প্রত্যাহার
- ২৪ জুলাই স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- একসঙ্গে বার্তা দিতে নতুন কৌশলে নেপালের প্রধানমন্ত্রী
- আন্দোলনের মাঝেই মোদির মন্ত্রীর পদত্যাগ
- ট্রাম্পের শুল্কনীতিতে বাংলাদেশের জন্য খুলছে নতুন সুযোগ
- ১২ বিএনপি নেতা পেলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ শীর্ষ পদ
- বঙ্গভবন থেকে গুলশান, সাহাবুদ্দিনের নতুন ঠিকানা নিয়ে চাঞ্চল্য
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, পদত্যাগপত্রে মিলল বিস্তারিত ব্যাখ্যা
- ‘আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’—বড় ঘোষণা
- রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুলের বার্তা
- পদত্যাগের পর যেখানে থাকবেন রাষ্ট্রপতি, সামনে এলো নতুন তথ্য
- দাঁত সুস্থ রাখতে টুথব্রাশ বদলানোর সঠিক সময় জেনে নিন
- এমপির অপরাধ নিয়ে প্রকাশ্যে যা বললেন জামায়াত আমির
- আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, পদত্যাগপত্র প্রস্তুত!
- দেশে ফিরেই রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্পিকার
- রেকর্ডের পথে স্বর্ণ, ভরির নতুন দাম জানাল বাজুস
- ৬৫ এমপির অনুরোধে অনশন ভাঙলেন ওয়াংচুক
- বিক্ষোভে চাপে মোদি, দিলেন বড় সিদ্ধান্তের ইঙ্গিত
- পদত্যাগের গুঞ্জনের মাঝেই রাষ্ট্রপতির স্বাস্থ্য নিয়ে নতুন আপডেট
- ভারতের আমন্ত্রণে নতুন বার্তা, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মেসিদের জার্সিতে বড় পরিবর্তন, সরছে বিশেষ ব্যাজ
- সিঙ্গার বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এবার দল থেকেও বাদ পড়লেন এনসিপি নেতা
- হাইডেলবার্গ মাটেরিয়ালসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- জামায়াতের সমাবেশে নেই শরিক দল, সামনে আসছে নতুন বার্তা
- ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
- বিমা কোম্পানির মার্জিন সুবিধায় কাটছাঁটের শঙ্কা, নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে
- প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার লালসার শিকার স্কুলছাত্রী
- আগস্টে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা চালু
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- আলহাজ টেক্সটাইল মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- দুটি কারণে ২০৩০ বিশ্বকাপ জেতা স্পেনের জন্য প্রায় অসম্ভব
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৭ কোম্পানি
- বিমা কোম্পানির মার্জিন সুবিধায় কাটছাঁটের শঙ্কা, নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে
জাতীয় এর সর্বশেষ খবর
- বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, জানা গেল পরবর্তী পরিকল্পনা
- এসএসসি ফল প্রকাশের তারিখ নিয়ে নতুন খবর, জানা গেল সম্ভাব্য দিন
- স্বর্ণের দামে স্বস্তি, আজ থেকেই কার্যকর নতুন দাম
- পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী, বহাল থাকল যাদের নিরাপত্তা













