ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

গাজী নজরুলের ভিডিও ইস্যুতে যা বললেন ঢাবি শিক্ষক মোনামি

২০২৬ জুলাই ২২ ১৭:০০:৪৩
গাজী নজরুলের ভিডিও ইস্যুতে যা বললেন ঢাবি শিক্ষক মোনামি

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। পোস্টে মোনামি লেখেন, “দুইদিন আগেই বলেছিলাম, দায়িত্বশীল হতে হবে। দুইদিন পর আজকে ফেসবুকে ঢুকে দেখি জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম... Why!!! Simply why!!”

সম্প্রতি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার শুরুতে জামায়াত-সংশ্লিষ্ট কয়েকজন দাবি করেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হতে পারে। তবে পরে ভিডিওতে থাকা তরুণীকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা হয়।

পরবর্তীতে গাজী নজরুল ইসলাম নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও লিখিত বিবৃতিতে ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে উল্লেখ করেন।

ভিডিওটির সত্যতা, প্রেক্ষাপট এবং এর প্রকাশ নিয়ে বিভিন্ন আলোচনা চললেও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তদন্ত বা সিদ্ধান্তের তথ্য প্রকাশ হয়নি। এ ঘটনায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে