ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

২১ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ জুলাই ২১ ১৪:৩৫:৩৯
২১ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি । কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড । ফান্ডের ইউনিট দর ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড-এর ইউনিট দর ৪০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে কুইন সাউথ টেক্সটাইল মিলস ৯.৪৩ শতাংশ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড ৯.০৯ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্স ৮.৯৮ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান ৮.৯৬ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ৮.৮২ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৮.৭০ শতাংশ এবং গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ৮.৩৩ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে