ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

স্বর্ণ ও রুপার দামে বড় ধস, কারণ জানলে অবাক হবেন

২০২৬ জুলাই ১৭ ০৮:৫১:৫৪
স্বর্ণ ও রুপার দামে বড় ধস, কারণ জানলে অবাক হবেন

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে নতুন করে সৃষ্ট ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ০.৯ শতাংশ কমে ৪,০২৪.৬০ ডলারে নেমে আসে। একই সময়ে আগামী আগস্টে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারের দাম ০.৬ শতাংশ কমে দাঁড়ায় ৪,০২৯.৫০ ডলারে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে, যা বৈশ্বিক মূল্যস্ফীতির আশঙ্কা আরও বাড়িয়েছে। এর ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার আরও বাড়াতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা।

সাধারণত উচ্চ সুদের হারের পরিবেশে বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে বন্ডসহ সুদ-ভিত্তিক সম্পদে বিনিয়োগে বেশি আগ্রহী হন। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কিছুটা কমে যায় এবং দামেও চাপ তৈরি হয়।

চলতি সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ১১ শতাংশ বেড়ে যায়। এতে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির নতুন আশঙ্কা তৈরি হয়েছে, যা ফেডের নীতিনির্ধারণে প্রভাব ফেলতে পারে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারের অংশগ্রহণকারীরা আগামী ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার ৭৩ শতাংশ সম্ভাবনা বিবেচনায় রেখে লেনদেন করছেন। এদিকে ফেড গভর্নর লিসা কুক সম্প্রতি বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না এলে সুদের হার বাড়ানোর বিষয়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভার (রুপা)-এর দাম ১.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৫৬.৭৮ ডলারে নেমে এসেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১.৩ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১.৪ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে