ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে

২০২৬ জুলাই ১৬ ১১:২৭:৩৪
রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) মহাখালী বাস টার্মিনালের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২০টি বাস স্থানান্তরের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহাখালী থেকে পূর্বাচল ডিপোতে বাস স্থানান্তরের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় যানজট কমবে, যাত্রীসেবা উন্নত হবে এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে।

এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, মহাখালী টার্মিনালের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা এবং ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনালে বিআরটিসিসহ কোনো আন্তঃজেলা বাস প্রবেশ করবে না।বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আন্তঃজেলা বাসগুলো আপাতত সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চলাচল করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে