গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতে নতুন করে বিভিন্ন সেবায় ফি আরোপের প্রস্তাব দিয়েছে ব্যাংকগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। বর্তমানে যেসব সেবা গ্রাহকদের জন্য বিনামূল্যে রয়েছে, সেসব সেবার কয়েকটিতেও নতুন করে চার্জ বসানোর সুপারিশ করা হয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছে এবিবি। প্রস্তাবটি অনুমোদন হলে আমানতকারী, ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক ও ঋণগ্রহীতাদের ব্যাংকিং খরচ বাড়তে পারে।
এবিবির প্রস্তাবে ১৪টি নতুন খাতে ফি আরোপের পাশাপাশি বেশ কিছু বিদ্যমান চার্জ বাড়ানোর কথাও বলা হয়েছে। ব্যাংকগুলোর দাবি, পরিচালন ব্যয় বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ এবং গ্রাহকসেবা বজায় রাখতে বর্তমান চার্জ কাঠামো পুনর্বিবেচনা প্রয়োজন।
প্রস্তাবে বলা হয়েছে, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা (ডরম্যান্ট) ব্যাংক হিসাব পুনরায় চালু করতে ৫০০ টাকা ফি নেওয়ার সুযোগ দেওয়া হোক।
এ ছাড়া চলমান ঋণের ক্ষেত্রে প্রতিবছর বকেয়া ঋণের সর্বোচ্চ ১ শতাংশ বা সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ ব্যবস্থাপনা ও মনিটরিং ফি নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
আমদানিকারকদের জন্য বায়ার্স ক্রেডিট ব্যবস্থাপনার বিপরীতে ১ শতাংশ ফি, বড় করপোরেট ঋণ ও ট্রেড ফাইন্যান্সে ডিল স্ট্রাকচারিং ফি হিসেবে ১ শতাংশ এবং ঋণের সুদের বাইরে অতিরিক্ত ঝুঁকি প্রিমিয়াম বাবদ আরও ১ শতাংশ ফি নেওয়ার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে ২ শতাংশ কমিশন আরোপের সুপারিশ করা হয়েছে।
বর্তমানে ব্যাংক কাউন্টার থেকে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে সাধারণত কোনো সীমা বা আলাদা চার্জ নেই। তবে নতুন প্রস্তাবে মাসে তিনবার পর্যন্ত উত্তোলন বিনামূল্যে রাখার কথা বলা হয়েছে।
এর পর চতুর্থ থেকে দশমবার পর্যন্ত প্রতিবার ১০০ টাকা এবং দশমবারের বেশি উত্তোলনে প্রতিবার ৩০০ টাকা ফি নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
ব্যবসায়িক হিসাবের ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। মাসে ২০ বার পর্যন্ত বিনামূল্যে উত্তোলনের সুযোগ রেখে ২১ থেকে ৫০ বার পর্যন্ত প্রতিবার ১০০ টাকা এবং ৫০ বারের বেশি হলে প্রতিবার ১৫০ টাকা ফি নেওয়ার সুপারিশ করা হয়েছে।
ঋণপত্র (এলসি) খোলার আবেদন গ্রহণে ১০০ টাকা, বিদেশি এলসির নথি প্রক্রিয়াকরণে সর্বোচ্চ ২০ মার্কিন ডলার এবং স্থানীয় এলসির ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার টাকা চার্জের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া এলসির নথি অনুমোদন বা সত্যায়নের জন্য সর্বোচ্চ ১ হাজার টাকা এবং সক্রিয় এলসি বাতিলের জন্য ৫০০ টাকা ফি নেওয়ার কথা বলা হয়েছে।
বর্তমানে বছরে একটি ও ছয় মাসে একটি ব্যালেন্স কনফারমেশন সার্টিফিকেট বিনামূল্যে দেওয়া হয়। নতুন প্রস্তাবে এ সেবার জন্য ৩০০ টাকা ফি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
বিদ্যমান ঋণ প্রক্রিয়াকরণ ফি সর্বোচ্চ ০.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ২ শতাংশ করার প্রস্তাব দিয়েছে এবিবি।
ঋণ পুনঃতফসিল বা পুনর্গঠনের ফি ০.২৫ শতাংশ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। তবে কৃষি ও সিএমএসএমই ঋণের ক্ষেত্রে আলাদা সুবিধা রাখার কথা বলা হয়েছে।
এ ছাড়া মেয়াদ শেষ হওয়ার আগে ঋণ পরিশোধ করলে আগাম নিষ্পত্তি ফি বর্তমান ০.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ২ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
সঞ্চয়ী হিসাবে গড় স্থিতি ১০ হাজার টাকা পর্যন্ত বর্তমানে কোনো হিসাব রক্ষণাবেক্ষণ ফি দিতে হয় না। এবিবি এ সীমা কমিয়ে ৫ হাজার টাকা করার প্রস্তাব করেছে।
প্রস্তাব অনুযায়ী, ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত গড় স্থিতির ক্ষেত্রে মাসে ১৫০ টাকা এবং ২৫ হাজার টাকার বেশি হলে মাসে ৩০০ টাকা ফি নেওয়ার সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকে পাঠানো চিঠিতে এবিবি জানিয়েছে, ব্যাংকিং সেবার পরিধি বৃদ্ধি, পরিচালন ব্যয়ের চাপ, প্রযুক্তি খাতে বিনিয়োগ এবং গ্রাহকসেবা বজায় রাখার ব্যয় বিবেচনায় বর্তমান চার্জ কাঠামো পরিবর্তন প্রয়োজন।
সংগঠনটি প্রস্তাবিত চার্জ কাঠামোকে দেশের সব ব্যাংকের জন্য সর্বোচ্চ সীমা হিসেবে অনুমোদনের অনুরোধ করেছে। একই সঙ্গে পরিচালন ব্যয়, প্রযুক্তি ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত চার্জ সমন্বয়ের সুযোগ রাখার প্রস্তাব দিয়েছে।
তবে বাংলাদেশ ব্যাংক এখনো এ প্রস্তাব অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। প্রস্তাবটি অনুমোদন হলে সাধারণ গ্রাহক থেকে শুরু করে ব্যবসায়ী—সব শ্রেণির ব্যাংক ব্যবহারকারীর ওপর বাড়তি খরচের চাপ তৈরি হতে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক













