ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য

২০২৬ জুলাই ১৬ ১৮:৪৫:৪৫
মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর স্বামীবাগে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসুস্থতার কারণে তিনি বক্তব্য পুরোপুরি শেষ না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন বলে জানিয়েছেন দলের পক্ষ থেকে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যের শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ বোধ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দ্রুত তাকে অনুষ্ঠানস্থল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিএনপি মহাসচিব বিশ্রামে আছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা জানান, বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থতা অনুভব করায় দ্রুত তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পরে তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে খোঁজখবর শুরু হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে