ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ

২০২৬ জুলাই ১৫ ১৮:০৫:৫৭
রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রেইনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেডের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বুধবার (১৫ জুলাই) সকালে ডিএসই এ সিদ্ধান্ত নেয়। পরে বিষয়টি স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) বা ব্যবসায়িক অগ্রগতির ঘোষণা ছাড়াই শেয়ারটির অস্বাভাবিক দরবৃদ্ধি ডিএসইর নজরে আসায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক মাসে কোম্পানিটির শেয়ারের দাম ৫৩৭ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ৯৭২ টাকা ৪০ পয়সায় পৌঁছেছে। অর্থাৎ মাত্র এক মাসে শেয়ারটির দর বেড়েছে ৪৩৪ টাকা ৭০ পয়সা বা প্রায় ৮১ শতাংশ।

এর আগে গত ৮ জুলাই শেয়ারের অস্বাভাবিক দর ও লেনদেন বৃদ্ধির কারণ জানতে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় ডিএসই। জবাবে কোম্পানিটি জানায়, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত তথ্য নেই যা শেয়ারের দাম বা লেনদেনে প্রভাব ফেলতে পারে। ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক অবস্থানেও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটেনি।

বাজার সংশ্লিষ্টদের মতে, কোম্পানিটির সাম্প্রতিক শেয়ারদর বৃদ্ধি আর্থিক অবস্থা, ব্যবসায়িক কার্যক্রম বা মৌলভিত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে দরবৃদ্ধির পেছনে কোনো গোপন তথ্য, সমন্বিত লেনদেন বা বাজার কারসাজির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডিএসই জানিয়েছে, এ বিষয়ে কোম্পানির কাছে প্রয়োজনীয় নথি ও অতিরিক্ত তথ্যও চাওয়া হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রেইনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড ১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২ কোটি টাকা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে