পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কোনো পরীক্ষার্থী গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের জন্য আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার দিন একই বিষয়ের পরীক্ষায় তারা অংশ নিতে পারবেন বলে জানিয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি লিখেছেন, বৈরী আবহাওয়ার কারণে দেশের কোনো এলাকার কোনো শিক্ষার্থী নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে না পারলে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে একই দিনে ওই বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
এর আগে, সোমবার ছিল এইচএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিন। ওই দিন পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।
চট্টগ্রাম ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডে পরীক্ষা চলমান থাকলেও দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের ভোগান্তির খবর আসে। অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি বলে অভিযোগ ওঠে।
এদিকে, ওই দিনের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় দুটি ভুল প্রশ্ন থাকার অভিযোগও ওঠে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
পরিস্থিতির মধ্যে মঙ্গলবার বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত, অনুপস্থিত পরীক্ষার্থীদের পুনরায় সুযোগ দেওয়া এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।
পরে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন পরীক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি পরীক্ষার্থীদের সমস্যার বিষয়টি বিবেচনা করে কয়েকটি সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যেসব জেলায় পরীক্ষা স্থগিত হয়েছে, ওই বিষয়গুলোর নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সময় দেশের অন্যান্য এলাকার ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদেরও পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে।
তবে কারা এই সুযোগ পাবেন, তা নিয়ে বিস্তারিত জানানো হয়নি। পরে মাহ্দী আমিন বিষয়টি পরিষ্কার করেন।
তিনি জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় থাকা দুটি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর (ফুল মার্কস) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য এলাকায় এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে বলেও জানানো হয়েছে।
বুধবার চট্টগ্রাম ছাড়া নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একই দিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্সের কয়েকটি বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হবে।
বৈরী আবহাওয়া ও বন্যার কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম বিভাগে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে ২ জুলাই। দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ১৩ লাখ শিক্ষার্থী।
মুসআব/
পাঠকের মতামত:
- কৃষি অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে এবি ব্যাংক
- ডিএসইর দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমা চাওয়ার নির্দেশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানসহ পুরো বোর্ড বিলুপ্ত
- এনসিসি ব্যাংকের ২০ শাখা রূপান্তরে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন
- শাস্তির মুখে বিএসইসির ২২ কর্মকর্তা, ১৭ জনের বাধ্যতামূলক অবসর
- তিন মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ব্যাংক এশিয়ায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা গ্রেপ্তার
- বাজার নিয়ন্ত্রণে নতুন কমিশনের দৃশ্যমান উদ্যোগ নেই, টানা পতনে শেয়ারবাজার
- ১৯ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সৌদি পাঠ্যবইয়ে জেরুজালেম ও ইহুদিদের প্রসঙ্গ নিয়ে বড় পরিবর্তন
- চেয়ারম্যানের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা বলল বিএসইসি
- রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোট দেওয়ার নিয়ম
- স্কুলে দুই ছাত্রীকে মূত্র পান করানোর অভিযোগ, এরপর যা ঘটল
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- হাসিনার প্রত্যর্পণ বনাম তারেকের ভারত সফর—বীণা সিক্রি যা বললেন
- হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
- টেস্টে ফেল করলে কি এসএসসি দেওয়া যায় না? বোর্ডের নিয়ম জানুন
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- স্বামীকে হারালেন দীপু মনি, প্যারোলে মুক্তির জন্য আবেদন
- অটোরিকশা চলাচলে আসছে বড় পরিবর্তন, ভাগ হচ্ছে ৮ জোনে
- স্বর্ণের দাম কমল নাকি বাড়ল? আজকের বাজারদর এক নজরে
- যে খাসির জন্য বিয়ে ভেঙেছিল, এবার সেই খাসি দিয়েই বিয়ে করলেন জুনায়েদ
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ বাংলাদেশির
- মুনাফায় ফিরলেও আইসিবির সাত মিউচুয়াল ফান্ডে ডিভিডেন্ড নেই
- জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে নেমেছে আইডিআরএ
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ-লেনদেন খতিয়ে দেখছে বিএসইসি
- চুইঝালে ফাংগাস, জিলাপিতে হাইড্রোজ—অভিযানে যা পেল কর্মকর্তারা
- বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন আকাশছোঁয়া, কোন বোর্ডে কত
- হঠাৎ পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ফোন চার্জ দেওয়ার সময় যে ৫ কাজ একদমই করা উচিত নয়
- আমি তাকে চুমু দেব, এমন সুশীল ব্যক্তি আমি না
- ১০ ফান্ডের বাজারমূল্য ও ক্রয়মূল্যে বড় ব্যবধান
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- ১৮ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বায়োমেট্রিক হাজিরার পর এবার জিও-ফেন্সিং
- স্পিকারের আসনের পেছনে আরবি ক্যালিগ্রাফি, যা বলছে বিএনপি
- চার দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
- ৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা
- বাংলাদেশিদের জন্য দুবাইয়ে ১ হাজার চাকরি, সরাসরি সাক্ষাৎকার ২৯-৩০ আগস্ট
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- চালু পিংক বাস সার্ভিস, যেসব এলাকায় মিলবে নারীদের বিশেষ বাস
- ১০০% পর্যন্ত বেতন বাড়ানোর প্রস্তাব, প্রথমে মিলবে যা
- মিশর কোচকে ঘিরে হোটেলে মারামারি, যা ঘটেছিল সেদিন
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ব্যাংক এশিয়ায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা গ্রেপ্তার
- রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোট দেওয়ার নিয়ম
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
- টেস্টে ফেল করলে কি এসএসসি দেওয়া যায় না? বোর্ডের নিয়ম জানুন













