ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়

২০২৬ জুলাই ১৩ ১৮:০৮:০৭
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। সরকারি হওয়ার পর বিদ্যালয়টির নতুন নাম দেওয়া হয়েছে ‘তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়’।

সোমবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বান্দরবান জেলার থানচি উপজেলাধীন তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি ২০২৬ সালের ১৩ জুলাই থেকে ‘তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়’ নামে সরকারি করা হলো।

এতে আরও উল্লেখ করা হয়, প্রচলিত বিধি-বিধান অনুযায়ী বিদ্যালয়টির শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক ও কর্মচারীরা বদলিযোগ্য হবেন না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে