৩৬ কোটি টাকার সব সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন তরুণ
নিজস্ব প্রতিবেদক: চীনের সাংহাইয়ের ১৯ বছর বয়সী এক শিক্ষার্থীর অস্বাভাবিক এক সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রায় দুই কোটি ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি টাকা) মূল্যের সম্পদ নিজের বাবা-মা বা পরিবারের সদস্যদের না দিয়ে শৈশবের এক ঘনিষ্ঠ বন্ধুর নামে উইল করে দিয়েছেন তিনি।
গোপনীয়তার স্বার্থে ওই তরুণের পুরো নাম প্রকাশ করা হয়নি। শুধু তার পদবি ‘লি’ উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি)। সম্প্রতি তার করা উইলটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত ও সত্যায়িত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লির সম্পদের মধ্যে রয়েছে সাংহাইয়ের একটি মূল্যবান ফ্ল্যাট এবং উল্লেখযোগ্য পরিমাণ ব্যাংক সঞ্চয়। বয়স মাত্র ১৯ হলেও ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি আগেভাগেই নিজের সম্পদের উত্তরাধিকার নির্ধারণ করেছেন।
লি জানিয়েছেন, ছোটবেলায় তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। পরে দুজনই নতুন করে বিয়ে করেন। সেই সময় থেকেই পারিবারিক সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। বাবা-মা তাকে সম্পত্তি দিলেও তাদের বর্তমান জীবনসঙ্গীদের তিনি কখনো নিজের পরিবারের অংশ হিসেবে মেনে নিতে পারেননি।
তিনি বলেন, "আমি নিয়মিত ঝুঁকিপূর্ণ খেলাধুলায় অংশ নিই। ভবিষ্যতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আমার সম্পত্তি যেন আমার ইচ্ছামতো বণ্টন হয়, সে কারণেই আগেই উইল করে রেখেছি।"
লি আরও জানান, তার শৈশবের বন্ধু দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী। বহু বছর ধরে তাকে কাছ থেকে দেখেছেন এবং তার প্রতি পূর্ণ আস্থা রয়েছে। সেই বিশ্বাস থেকেই নিজের সব সম্পদের উত্তরাধিকারী হিসেবে বন্ধুকেই মনোনীত করেছেন।
চীনের উত্তরাধিকার আইন অনুযায়ী, অবিবাহিত এবং সন্তানহীন ব্যক্তির মৃত্যুর পর সাধারণভাবে তার বাবা-মা বৈধ উত্তরাধিকারী হন। তবে দেশটির আইনে বৈধভাবে উইল করলে পরিবারের বাইরের যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামেও সম্পত্তি রেখে যাওয়ার সুযোগ রয়েছে।
লি তার উইলটি সাংহাইয়ের চায়না উইল রেজিস্ট্রেশন সেন্টারে নিবন্ধন করেছেন। প্রতিষ্ঠানটির নিয়ম অনুযায়ী, উইল কার্যকর হওয়ার পর মনোনীত উত্তরাধিকারীকে ৬০ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সম্পত্তি গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে তিনি আইনগতভাবে সম্পত্তির দাবি হারাতে পারেন।
এদিকে, এই ঘটনা চীনে তরুণদের মধ্যে উইল করার নতুন প্রবণতার দিকটিও সামনে এনেছে। চায়না উইল রেজিস্ট্রেশন সেন্টারের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে উইল নিবন্ধনকারীদের গড় বয়স ৭৭ বছর থেকে কমে ৬৭ বছরে নেমে এসেছে। বিশেষ করে আশির দশক, নব্বইয়ের দশক এবং ২০০০ সালের পর জন্ম নেওয়া তরুণদের মধ্যে আগেভাগে সম্পত্তি ও উত্তরাধিকার পরিকল্পনা করার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
লির সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে একজন ব্যক্তির আইনগত অধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, পরিবারের সদস্যদের বাদ দিয়ে কেন তিনি একজন বন্ধুকে নিজের শত কোটি টাকার কাছাকাছি সম্পদের একমাত্র উত্তরাধিকারী হিসেবে বেছে নিলেন।
মুসআব/
পাঠকের মতামত:
- ৩৬ কোটি টাকার সব সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন তরুণ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
- বিএসইসির সংস্কার পরিকল্পনার প্রভাবে রেকর্ড উত্থানে সপ্তাহের সূচনা
- ১২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ঢাকাবাসীর জন্য আরও বড় সতর্কতা!
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাতায়াতকারীদের জন্য জরুরি সতর্কতা
- কাতারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে
- খেলাপি ঋণ আদায়ে নতুন উদ্যোগ, বাস্তবে মিলছে না সুফল
- দুই উদ্যোক্তার শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা
- ইস্টার্ন লুব্রিকেন্টসের ব্যবসা সম্প্রসারণে ইআরজিওএন ট্রান্সফরমার অয়েল বিতরণ চুক্তি
- বাজুসের নতুন ঘোষণা: বেড়েছে স্বর্ণ ও রুপার দাম
- হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন
- অতিরিক্ত সময়ে জিতে সেমিফাইনালে আর্জেন্টিনা
- নাটকীয় প্রত্যাবর্তনে নরওয়েকে বিদায়, সেমিফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রের হামলার পর বড় ঘোষণা ইরানের
- ঢাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ নেই, কারণ জানাল কর্তৃপক্ষ
- আবহাওয়া অফিসের নতুন সতর্কতা: ১৩ অঞ্চলে দমকা হাওয়া
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানার বড় অভিযোগ
- খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২
- স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রসিকতা
- দুর্যোগে স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত
- ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
- মেয়েকে হত্যা করল বাবা-মা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য
- সূচকের ঊর্ধ্বগতিতে বাজার মূলধনের বড় উল্লম্ফন
- দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য
- গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন আসিফ নজরুল
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড—ইপিএস
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- জামিনে মুক্তির পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে হত্যা
- সঞ্চয়পত্রে কর রিফান্ডের সুযোগ, বদলে গেল উৎসে করের নিয়ম
- সরকারের নতুন পরিকল্পনা, রেশন পাবেন যারা
- ৫ কারণে কিছু মানুষ মশার কাছে বেশি আকর্ষণীয়
- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন
- সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা
- পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন, বদলাচ্ছে যেসব বিষয়
- স্বর্ণ-রুপার দামে নতুন সমন্বয়, বাজুসের সর্বশেষ ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়ে, ট্রাম্পের কড়া হুমকি
- ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব
- আপিল বিভাগের রায়ের পর সংবিধানে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
- রপ্তানি ও কর্মসংস্থান—দুই দিকেই ধাক্কা
- ভারী বৃষ্টি ও বন্যার কারণে এনসিপির নতুন সিদ্ধান্ত
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ৩৬ কোটি টাকার সব সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন তরুণ
- কাতারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে
- যুক্তরাষ্ট্রের হামলার পর বড় ঘোষণা ইরানের













