ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬

দুই উদ্যোক্তার শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা

২০২৬ জুলাই ১২ ১১:৪০:২১
দুই উদ্যোক্তার শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির দুই উদ্যোক্তা শেয়ার বিক্রি ও কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, স্পন্সরদের একজন মো. ইমাম শাহেদ হোসাইন তার মালিকানাধীন মোট ১ লাখ ৩০ হাজার ১৭৪টি শেয়ারের মধ্যে ১ লাখ ১৭৪টি (১০০,১৭৪) শেয়ার বিক্রির ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির ব্লক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করবেন।

অন্যদিকে, কোম্পানির আরেক স্পন্সর সালিম রহমান বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির ব্লক মার্কেটের মাধ্যমে একই পরিমাণ, অর্থাৎ ১ লাখ ১৭৪টি (১০০,১৭৪) শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন।

কোম্পানির ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার বিক্রয় ও ক্রয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে