বিএসইসির সংস্কার পরিকল্পনার প্রভাবে রেকর্ড উত্থানে সপ্তাহের সূচনা
নিজস্ব প্রতিবেদক : রেকর্ড উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ জুলাই) লেনদেন শেষ করেছে দেশের শেয়ারবাজার। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক প্রায় দুই বছরের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও আড়াই বছরের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি যেসব ইতিবাচক উদ্যোগ নিয়েছে, তারই প্রতিফলন দেখা যাচ্ছে বাজারে। এসব পদক্ষেপের ফলে সূচক ও লেনদেনে শক্তিশালী গতি ফিরে এসেছে।
গত ৮ জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানান, শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার পাশাপাশি বাজার উন্নয়নে ১২ দফা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর পরদিন, ৯ জুলাই ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান পুঁজিবাজার সংস্কারে নেওয়া একাধিক উদ্যোগ তুলে ধরেন।
তার ঘোষিত গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর মধ্যে রয়েছে— মিউচুয়াল ফান্ড বিধিমালা, মার্জিন ঋণ বিধিমালা ও পাবলিক ইস্যু রুলস সংশোধন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভূমিকা আরও শক্তিশালী করা, উৎপাদন বন্ধ থাকা কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ করা, বেসরকারি কোম্পানির জন্য সরাসরি (ডাইরেক্ট) তালিকাভুক্তির সুযোগ সৃষ্টি, আইপিও প্রক্রিয়া সহজীকরণ, মার্জিন ঋণের বিধিমালা শিথিল, টি+১ সেটেলমেন্ট চালু, বন্ডকে মূল মার্কেটে স্থানান্তর এবং ডেরিভেটিভস মার্কেট চালুর পরিকল্পনা।
বাজার বিশ্লেষকদের মতে, এসব সংস্কার পরিকল্পনা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা তৈরি করেছে। ফলে বাজারে তাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে ডিএসইর প্রধান সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করার পাশাপাশি দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে তারা মনে করছেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪৯ দশমিক ২১ পয়েন্টে দাঁড়িয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০২৪ সালের ১৫ আগস্ট সূচক ছিল ৫ হাজার ৯০৩ দশমিক ৮৩ পয়েন্ট।
ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯২ দশমিক ৪৭ পয়েন্টে পৌঁছেছে। আর ব্লু-চিপ কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২২ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০০ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৯৯টির দর বেড়েছে, ১৫৬টির কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের দিক থেকেও নতুন উচ্চতায় পৌঁছায় ডিএসই। এদিন মোট প্রায় ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা প্রায় আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি ডিএসইতে প্রায় ১ হাজার ৬৯৩ কোটি ১৪ লাখ টাকার লেনদেন হয়েছিল। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৪২৮ কোটি ৪৬ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ২৪১ কোটি ১৬ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন মোট ১০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৮ কোটি ৭৩ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৪টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ৯৪টির কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত ছিল।
এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৭৭ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৯২ দশমিক ৬৭ পয়েন্টে উন্নীত হয়েছে। আগের কার্যদিবসে সূচকটি ২৯ দশমিক ৫৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন










