সূচকের ঊর্ধ্বগতিতে বাজার মূলধনের বড় উল্লম্ফন
নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে পাঁচ কার্যদিবস লেনদেন হলেও এর মধ্যে তিন কার্যদিবসেই ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। ফলে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, যা ইতিবাচক প্রভাব ফেলেছে মূল্যসূচক এবং বাজার মূলধনে। এর ধারাবাহিকতায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সপ্তাহের ব্যবধানে ৬ হাজার কোটি টাকারও বেশি বেড়েছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫১টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। এছাড়া ১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।
সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৮৩৪ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধনের পরিমাণ ছিল ৬ লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৯৫ কোটি টাকা। এর আগের সপ্তাহেও বাজার মূলধন ৫ হাজার ২১৩ কোটি টাকা বৃদ্ধি পেয়েছিল। ফলে টানা দুই সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে মোট ১১ হাজার ৩০৮ কোটি টাকা।
বাজার মূলধনের পাশাপাশি গত সপ্তাহে সবগুলো প্রধান মূল্যসূচকও ঊর্ধ্বমুখী ছিল। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে ৬০ দশমিক ২০ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ বেড়েছে। এর আগের সপ্তাহে সূচকটির বৃদ্ধি ছিল ৯১ দশমিক ০৪ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ।
অন্যদিকে, ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক সপ্তাহের ব্যবধানে ২০ দশমিক ১৮ পয়েন্ট বা ১ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে এ সূচকের উত্থান ছিল ২৫ দশমিক ২৮ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ।
এছাড়া, বাছাইকৃত ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহে ১৫ দশমিক ৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে সূচকটির বৃদ্ধি ছিল ৩০ দশমিক ৮৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ।
তবে সূচক ও বাজার মূলধন বাড়লেও লেনদেনের গতি কিছুটা কমেছে। গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৩৮৩ কোটি ৮৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ১ হাজার ৪৩৩ কোটি ৯৪ লাখ টাকা। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে প্রতিদিনের গড় লেনদেন ৫০ কোটি ৯ লাখ টাকা বা ৩ দশমিক ৪৯ শতাংশ কমেছে।
এসএ খান/
পাঠকের মতামত:
- মুনাফায় ফিরলেও আইসিবির সাত মিউচুয়াল ফান্ডে ডিভিডেন্ড নেই
- জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে নেমেছে আইডিআরএ
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ-লেনদেন খতিয়ে দেখছে বিএসইসি
- চুইঝালে ফাংগাস, জিলাপিতে হাইড্রোজ—অভিযানে যা পেল কর্মকর্তারা
- বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন আকাশছোঁয়া, কোন বোর্ডে কত
- হঠাৎ পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ফোন চার্জ দেওয়ার সময় যে ৫ কাজ একদমই করা উচিত নয়
- আমি তাকে চুমু দেব, এমন সুশীল ব্যক্তি আমি না
- ১০ ফান্ডের বাজারমূল্য ও ক্রয়মূল্যে বড় ব্যবধান
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- ১৮ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বায়োমেট্রিক হাজিরার পর এবার জিও-ফেন্সিং
- স্পিকারের আসনের পেছনে আরবি ক্যালিগ্রাফি, যা বলছে বিএনপি
- চার দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
- ৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা
- বাংলাদেশিদের জন্য দুবাইয়ে ১ হাজার চাকরি, সরাসরি সাক্ষাৎকার ২৯-৩০ আগস্ট
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- চালু পিংক বাস সার্ভিস, যেসব এলাকায় মিলবে নারীদের বিশেষ বাস
- ১০০% পর্যন্ত বেতন বাড়ানোর প্রস্তাব, প্রথমে মিলবে যা
- মিশর কোচকে ঘিরে হোটেলে মারামারি, যা ঘটেছিল সেদিন
- বাংলাদেশ নিয়ে ভারতের রামদেবের মন্তব্য ঘিরে তোলপাড়
- চেয়ারম্যানসহ দুদকে নতুন দুই কমিশনার, প্রজ্ঞাপন জারি
- ২০০৬ সালের ভিসা নীতি বদলে যাচ্ছে, নতুন খসড়ায় যা যা থাকছে
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- র্যাবের বিদায়, পুলিশের অধীনে আসছে নতুন এসআরবি
- সার্ক পুনরুজ্জীবনে ঢাকার নতুন রাজনৈতিক উদ্যোগ
- ওমানকে ট্রাম্পের বোমা হামলার হুমকি, বাড়ল উত্তেজনা
- উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা, প্রজ্ঞাপন জারি
- অনিয়ম-জালিয়াতির অভিযোগে উত্তরা ফাইন্যান্সের ৪ পরিচালকের পদত্যাগ
- সুকুকে বিনিয়োগকারীদের বরাদ্দের নতুন অনুপাত নির্ধারণ
- মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত, গেজেট আসছে চলতি সপ্তাহে
- রবির ব্র্যান্ড কাঠামোয় পরিবর্তন, আসছে ‘সার্কেল’
- নয়টি মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাইব্যুনালে পলকের কণ্ঠে ভিন্ন সুর, ন্যায়বিচার নিয়ে যা বললেন
- বাজার নিয়ন্ত্রণে কমিশনের ব্যর্থতা দেখছেন সংশ্লিষ্টরা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- এয়ারটেল থেকে ‘সার্কেল’, বড় পরিবর্তনের ঘোষণা রবির
- ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিএনপির অবস্থান নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
- গভর্নরের সঙ্গে এআইআইবি প্রতিনিধিদের বৈঠক, উঠে এলো যেসব বিষয়
- ১৭ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বড় সুখবর, যা জানাল সরকার
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
- শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা





.png&w=50&h=35)



