ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাতায়াতকারীদের জন্য জরুরি সতর্কতা

২০২৬ জুলাই ১২ ১২:১৯:৪৪
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাতায়াতকারীদের জন্য জরুরি সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক এলাকা কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে ওই পথ ব্যবহারকারী যানবাহন চালকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশ জানিয়েছে, বৃষ্টির কারণে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশে পানি জমেছে। ফলে ওই এলাকায় যান চলাচলে সাময়িক ধীরগতি তৈরি হতে পারে। চালকদের বিকল্প পথ ব্যবহার এবং সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে এ সতর্কতা জানানো হয়।

রাজধানীতে টানা বৃষ্টির পর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানজট দেখা দিয়েছে। বিশেষ করে অফিসগামী মানুষ ও গণপরিবহন ব্যবহারকারীদের ভোগান্তি বেড়েছে।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত সদস্যরা কাজ করছেন। পানি দ্রুত অপসারণ এবং যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে চালকদের উদ্দেশে বলা হয়েছে, জলাবদ্ধ এলাকায় অতিরিক্ত গতি এড়িয়ে চলতে হবে এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে