বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের উন্নয়ন কার্যক্রমে অর্থায়নের জন্য নতুন ও বিকল্প উৎস খুঁজছে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যাওয়ার আগে দেশটির সঙ্গে বিকল্প অর্থায়নের কোনো সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং পরে সৌদি-বাংলা চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, দেশের শিল্প খাতকে আরও শক্তিশালী করতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের ধারাবাহিক আলোচনা চলবে। তার মতে, শিল্পের বিকাশ ছাড়া অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব নয়। তাই শিল্প উদ্যোক্তাদের সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিটিএমএর পক্ষ থেকে বৈঠকে বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে কয়েকটি বিষয়ে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব বিষয় এখনও নিষ্পত্তি হয়নি, সেগুলো সরকার গুরুত্বসহকারে বিবেচনা করবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার চায় দেশের শিল্পকারখানাগুলো আরও ভালো করুক। কারণ ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান অনেকাংশেই শিল্প খাতের ওপর নির্ভরশীল। এ কারণে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সংলাপ অব্যাহত থাকবে এবং তাদের সমস্যার বাস্তবসম্মত সমাধানে কাজ করবে সরকার।
তিনি আরও জানান, ব্যবসা পরিচালনা সহজ করতে ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল (ডিরেগুলেশন) করা হয়েছে। এরপরও যেসব প্রতিবন্ধকতা রয়ে গেছে, সেগুলো নিয়ে আলোচনা চলছে এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরে সৌদি-বাংলা চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সৌদি আরবের সঙ্গে দক্ষতা উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং বিকল্প অর্থায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, সরকারের অর্থায়ন কাঠামো পুনর্বিন্যাসের প্রক্রিয়া চলছে। এ কারণে নতুন অর্থায়নের উৎস অনুসন্ধান করা হচ্ছে। এ ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে সহযোগিতার সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
নতুন বাজেট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাসরি কোনো মূল্যায়ন দিতে চাননি অর্থমন্ত্রী। হাস্যরসের ভঙ্গিতে তিনি বলেন, ‘তা আপনারাই বলবেন, আমি কীভাবে বলব?’
রাজস্ব আদায় প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি অর্থবছরে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। তার ভাষায়, ‘রেভিনিউ আদায় ইনশাআল্লাহ ভালো হবে। জাতীয় রাজস্ব বোর্ডের সবাই প্রস্তুত রয়েছে। আমরা যে রাজস্ব লক্ষ্যমাত্রা দিয়েছি, ইনশাআল্লাহ তা পূরণ হবে।’
তবে রাজস্ব আদায় বাড়াতে গঠিত টাস্কফোর্সের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বিস্তারিত কোনো মন্তব্য করেননি।
মিজান/
পাঠকের মতামত:
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- ০৮ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শাহজালাল বিমানবন্দরে বড় সুখবর
- মিশ্র ধারা অব্যাহত, বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- আইসিবি ইসলামিক ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী













