ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

২০২৬ জুলাই ০৬ ১২:৩৬:৫৬
প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের উদ্যোক্তা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংক দুটি হলো- ব্যাংক এশিয়া এবং সাউথইস্ট ব্যাংক।

ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালক রুমি এ হাসান ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান যার বাজার দর অনুযায়ী অর্থাৎ প্রতিটি শেয়ার ১৮ টাকা ৪০ পয়সা হিসেবে যার বাজারমূল্য ১ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার ২০০ টাকা। বর্তমান তার কাছে ৩ কোটি ৯৩ লাখ ১৮ হাজার ৪৫৫টি শেয়ার রয়েছে।

এদিকে, সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক রেহেনা কাশেম ১০ লাখ শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান যার বাজার দর অনুযায়ী অর্থাৎ প্রতিটি শেয়ার ১৮ টাকা ৪০ পয়সা হিসেবে যার বাজারমূল্য ১ কোটি ৪ লাখ টাকা। বর্তমান তার কাছে ৩ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৩৭টি শেয়ার রয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে