ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা

২০২৬ জুলাই ০২ ১৮:৩১:৪৭
মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ‘আমার ছোট বোন’ বলে সম্বোধন করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ভারত-জাপানের ১৬তম বার্ষিক শীর্ষ সম্মেলনের পর যৌথ সংবাদ বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে বলা হয়, বক্তব্যের শুরুতে মোদি বলেন, ‘মহামান্য এবং আমার ছোট বোন, প্রধানমন্ত্রী তাকাইচি।’ এরপর তিনি জাপানের প্রতিনিধি দল, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের স্বাগত জানান এবং প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির প্রথম ভারত সফরকে স্বাগত জানান।

মোদির এই সম্বোধনের জবাবেও উষ্ণ প্রতিক্রিয়া জানান তাকাইচি। তিনি বলেন, ভাই-বোনের সম্পর্কের চেতনায় ভারত ও জাপান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে একমত হয়েছে।

যৌথ সংবাদ সম্মেলনে তাকাইচি জানান, বিভিন্ন কৌশলগত ইস্যুতে ভারত ও জাপানের অবস্থান অভিন্ন। পাশাপাশি কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে এবং সহযোগিতার তিনটি অগ্রাধিকার খাত নির্ধারণে দুই দেশ সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, জাপানের হালনাগাদ ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক (FOIP) ভিশন ভারতের প্রধানমন্ত্রী মোদির 'মহাসাগর' উদ্যোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ। এ কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা জোরদারে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে