ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা

২০২৬ জুলাই ০২ ১৮:০৯:২১
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজা অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ থেকে একটি সংসদীয় ও রাজনৈতিক প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ পাঁচ সদস্যের সফরসঙ্গীসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওমানের মাসকটের উদ্দেশে রওনা হন। পরে সেখান থেকে তারা ইরানে গিয়ে আনুষ্ঠানিকভাবে শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন।

এই সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন স্পিকারের একান্ত সচিব ও উপসচিব এ বি এম রওশন কবির, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কেরামত আলী এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সৈয়দ উদ্দিন আহমদ হানজালা।

একই দিনে সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মো. নাসিরউদ্দিন পাটোয়ারী এবং জামায়াতে ইসলামীর নেতা ড. এস এম খালিদুজ্জামান আলাদা একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুল হয়ে ইরানের তেহরানের উদ্দেশে রওনা দেন।

এই সফরগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কূটনৈতিক উপস্থিতি ও অংশগ্রহণ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। প্রতিনিধিদলগুলো রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেবে বলে জানা গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে