ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা

২০২৬ জুলাই ০২ ১৭:২৩:০১
৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. জলিল (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ভুক্তভোগীর মায়ের ফোনকলের পর দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার মো. জলিল ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়ুচৌ গ্রামের প্রয়াত আলী আকবরের ছেলে।

৯৯৯ সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা জরুরি সেবায় ফোন করে জানান, তার দ্বিতীয় স্বামী (শিশুটির সৎবাবা) ৯ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি ব্রাহ্মণপাড়া থানাকে জানানো হয় এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।

৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার জানান, কলটি রিসিভ করেন কনস্টেবল নাদিম এবং পুরো সমন্বয় প্রক্রিয়া পরিচালনা করেন এএসআই মাসুম বিল্লাহ। পরে থানার পুলিশ ও স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে