ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি

২০২৬ জুলাই ০২ ১৭:০৮:০৫
বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাম্প্রতিক সিদ্ধান্ত শেয়ারবাজারের নিয়ন্ত্রণ ও তদারকি কার্যক্রমকে আরও গতিশীল করবে।

বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, ১ জুলাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ২০ক অনুযায়ী বিএসইসি একটি আদেশ জারি করেছে। ওই আদেশের মাধ্যমে স্টক এক্সচেঞ্জগুলোকে তাদের নিজস্ব প্রবিধান ও নীতিমালা অনুযায়ী বাজার নিয়ন্ত্রণের প্যারামিটার নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা দেওয়া হয়েছে।

ডিএসইর মতে, এই সিদ্ধান্তের ফলে বাজারে বিনিয়োগকারীদের সুরক্ষা আরও জোরদার হবে এবং লেনদেনে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা সহজ হবে। একই সঙ্গে এটি বাজার উন্নয়ন ও আধুনিকায়নের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে ডিএসই স্পষ্ট করেছে যে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিদ্যমান বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, নতুন ক্ষমতা দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে বাজার পরিচালনায় কোনো পরিবর্তন আসছে না।

ডিএসই আরও জানায়, বিএসইসির এই উদ্যোগকে তারা স্বাগত জানায় এবং এটিকে শেয়ারবাজারের দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মান অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে