ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ

২০২৬ জুলাই ০২ ১৬:৪৭:৫২
এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১,৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৬.৯৩ টাকা থেকে কমিয়ে ৭৪.৪০ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন মূল্য ঘোষণা করেন। জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং জাহাজভাড়া (ফ্রেইট চার্জ) কমে আসায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজি এলপিজির দাম মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়েছিল। পরে জুন মাসে দাম কিছুটা কমিয়ে ১,৮৮৫ টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষ ঘোষণায় আরও ৩৫৭ টাকা কমে দাম দাঁড়াল ১,৫২৮ টাকায়, যা ভোক্তাদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

তবে ২০২৫ সালের শেষ দিক থেকে এলপিজি বাজারে মূল্য অস্থিরতা নিয়ে উদ্বেগ রয়েছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগও ওঠে। বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই প্রতি মাসে এলপিজির মূল্য নির্ধারণ করা হচ্ছে। ২০২১ সালের এপ্রিল থেকে কমিশন নিয়মিত মাসভিত্তিক এলপিজির নতুন দর ঘোষণা করে আসছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে